বুধবার ● ৩ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » রাজনীতি » সিলেট যুবদলের বিক্ষোভ মিছিল
সিলেট যুবদলের বিক্ষোভ মিছিল
সিলেট প্রতিনিধি :: (২০ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৩৯মি.) সাবেক প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আবারও মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মামলা দায়ের ও গ্রেফতারী পরোয়ানার প্রতিবাদে কেন্দ্রীয় যুবদলের কর্মসূচির অংশ হিসেবে আজ ৩ ডিসেম্বর বুধবার সিলেট জেলা ও মহানগর যুবদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
বিক্ষোভ মিছিলটি সিলেট নগরীর সিটি পয়েন্টে থেকে শুরু করে জিন্দাবাজার হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে কর্মসূচি শেষ হয়।
জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মহানগর যুবদল নেতা সাদিকুর রহমান সাদিকের সঞ্চালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন, সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আব্দুস শুকুর, প্রচার সম্পাদক আলী আহমদ হিরা, ক্রীড়া সম্পাদক সুলতান আহমদ বাবু, সমাজ কল্যাণ সম্পাদক নাজমুল হোসেন রিপন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মামুনুর রহমান, যোগাযোগ সম্পাদক আলাউদ্দিন আলাই ও ধর্ম সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী শুয়েব, কৃষি বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম নেছার প্রমুখ।
সংক্ষিপ্ত সমাবেশ বক্তারা বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের কৃত সকল ষড়যন্ত্র মূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের জোর দাবী জানান, সেই সাথে হুশিয়ারী উচ্চারন করে বলেন, দেশনেত্রীসহ সকল বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার না করা হলে গনআন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটানো হবে।





বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সরকারের ভালো কাজের যেমন প্রশংসা করবে,তেমনি দেশ ও জনস্বার্থবিরোধী পদক্ষেপের বিরোধিতা করবে
রাঙামাটি-২৯৯ আসনের জনগণের কাছে আমাদের পার্টির দায়বদ্ধাতা আছে : নির্মল বড়ুয়া মিলন
তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
রাজনৈতিক দল ও জনগণকে সাথে নিয়ে বিপজ্জনক বাণিজ্য চুক্তি বাতিলের উদ্যোগ নিতে হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে
ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক
আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো : জুঁই চাকমা
গণহারে গ্রেফতার বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন জুঁই চাকমা