শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৫ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথের প্রিয়াংকা হত্যা : মামলা নিচ্ছে না পুলিশ
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথের প্রিয়াংকা হত্যা : মামলা নিচ্ছে না পুলিশ
শুক্রবার ● ৫ জানুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথের প্রিয়াংকা হত্যা : মামলা নিচ্ছে না পুলিশ

---বিশ্বনাথ প্রতিনিধি :: (২২ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১২.৪৭মি.) গোলাপগঞ্জে রহস্য জনকভাবে মারা যাওয়া বিশ্বনাথের মেয়ে প্রিয়াংকা রাণী দেবের (২৪) পরিবারের দাবী তাদের মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সে আত্মহত্যা করেনি। এ ঘটনায় থানা পুলিশ মামলা নিচ্ছে না জানিয়ে ৪ জানুয়ারী বৃহষ্পতিবার বিশ্বনাথের স্থানীয় সাংবাদিকদের কাছে এমন অভিযোগ তুলে এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থাগ্রহণের দাবী জানান প্রিয়াংকার হতভাগ্য পিতা দিলীপ দেব।
প্রিয়াংকার পারিবারিক সূত্র জানায়, ২০১৩ সালের ১২ অক্টোবর গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামের অরুণ দেবনাথের ছেলে দুবাই প্রবাসী টিটন কুমার দেবের সাথে বিয়ে হয় বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের জানাইয়া গ্রামের দীলিপ কুমার দেবের একমাত্র মেয়ে প্রিয়াংকার দেবের। বিয়ের আনুমানিক ৬মাস পরেই দুবাই পাড়ি জমান টিটন। অভি দেব নামে তাদের তিনবছর বয়সী একটি ছেলে রয়েছে। টিটন বিদেশ যাবার পর থেকেই শাশুড়ী ও ননদের রোষানলে পড়েন প্রিয়াংকা। তারা প্রায়ই তাকে জ্বালাতন-নির্যাতন করত। এগুলো সবসময়ই প্রিয়াংকা তার বাপের বাড়ীর লোকজনকে অবহিত করত। এসব কারণে, এখানে বেড়াতে এলে স্বামীর বাড়ী ফিরতে চাইতো না সে। সর্বশেষ, গত ২রা জানুয়ারী মঙ্গলবার সকাল ৮টার দিকে টিটনের ভাই উজ্জল কুমার দেব মোবাইল ফোনে প্রিয়াংকার গুরুতর অসুস্থতার খবর দেয়। খবর পেয়ে তার পিতা-মাতা সেখানে গিয়ে দেখতে পান, তাদের মেয়েকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে পুলিশ। তাদেরকে ‘মঙ্গলবার ভোরের দিকে প্রিয়াংকা আত্মহত্যা করেছে’ বলে তারা জানায়।
দিলীপ জানান, গত ২২ ডিসেম্বর দুবাই থেকে দেশে আসে তার মেয়ে জামাই টিটন। আসার পর থেকেই তার মেয়ের উপর তার পরিবারের লোকজন নানা অত্যাচার-নির্যাতন করছিল। ঘটনার আগের দিন রাতেও তাকে নির্যাতন করা হয়। তিনি আরও বলেন, আমার মেয়েকে হত্যা করে তারা আত্মহত্যার নাটক সাজিয়ে গামছা পেচানো অবস্থায় ঘরের তীরের সাথে ঝুলিয়ে রাখে। অথচ তার পায়ের নীচে কোনো কিছু ছিল না। উদ্ধার করার সময় তার পা মাটিতে লাগানো ছিল। এ ঘটনায় একটি মহল দ্বারা প্রভাবিত হয়ে গোলাপগঞ্জ থানা পুলিশ মামলা নিচ্ছে না বলেও তিনি অভিযোগ করেন।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি একেএম ফজলুল হক শিবলী বলেন, লাশের পোস্টমর্টেম হয়েছে তবে, এখনও রিপোর্ট পাইনি। যেহেতু প্রিয়াংকার পরিবার অভিযোগ করছে, সেহেতু বিষয়টি খতিয়ে দেখা হবে।





অপরাধ এর আরও খবর

পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)