শিরোনাম:
●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার
রাঙামাটি, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১১ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » মিঠুন চাকমা হত্যা : মামলা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে পিসিজেএসএস সংস্কারপন্থিদের সাংবাদিক সম্মেলন
প্রথম পাতা » খাগড়াছড়ি » মিঠুন চাকমা হত্যা : মামলা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে পিসিজেএসএস সংস্কারপন্থিদের সাংবাদিক সম্মেলন
বৃহস্পতিবার ● ১১ জানুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিঠুন চাকমা হত্যা : মামলা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে পিসিজেএসএস সংস্কারপন্থিদের সাংবাদিক সম্মেলন

---খাগড়াছড়ি প্রতিনিধি :: (২৮ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.২১মি.) পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস সংস্কারপন্থি এমএন লারমা গ্রুপ)’র নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা মিথ্যা ও বানোয়াট দাবি করে খাগড়াছড়িতে সাংবাদিক সম্মেলন করেছে (পিসিজেএসএস সংস্কারপন্থি এমএন লারমা গ্রুপ)’র নেতাকর্মীরা।
আজ বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি জেলা শহরের খাগড়াপুর কমিউনিটি সেন্টারে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। আয়োজিত সম্মেলনে মামলা প্রত্যাহারের দাবিতে আগামীকাল ১২ জানুয়ারি (শুক্রবার) জেলার প্রতিটি উপজেলায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে নেতাকর্মীরা।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, কেন্দ্রীয় পিসিজেএসএস সংস্কারপন্থি এমএন লারমা গ্রুপ’র তথ্য ও প্রচার সম্পাদক সুধাকর ত্রিপুরা।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক বিমল কান্তি চাকমা, রাজনৈতিক বিষয়ক সম্পাদক বিভূ রঞ্জন চাকমা, যুব বিষয়ক সম্পাদক প্রীতিময় চাকমা ও কেন্দ্রীয় নেতা সোহাগ চাকমা।
সাংবাদিক সম্মেলনে সুস্থ তদন্তের মাধ্যমে ইউপিডিএফ নেতা মিঠুন চাকমার প্রকৃত হত্যাকারীদের চিহ্নিত করে বিচার দাবি করে বলেন, আমরাও মিঠুন হত্যাকান্ডের নিন্দা জানাই। পরিবার মামলা না করায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। পুলিশের মামলায় মিঠুন চাকমা হত্যাকান্ডকে ইউপিডিএফ’র বিবাদমান গ্রুপের ভিতর রাজনৈতিক, আদর্শিক এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আভ্যন্তরীন কোন্দল বলে উল্লেখ করেছে।
পুলিশ প্রশাসন তৎপরতার সাথে তদন্ত কাজ চালাচ্ছে। অথচ গত ৯ জানুয়ারি জনৈক অনিক বিকাশ চাকমা বাদী হয়ে আদালতে মামলা করেছে। মামলায় পিসিজেএসএস সংস্কারপন্থি এমএন লারমা গ্রুপ’র চার শীর্ষ পর্যায়ের নেতাসহ ১৭জনকে আসামি করে আরো একটি মামলা করেছে।
সাংবাদিক সম্মেলনে দায়েরকৃত মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, অনি বিকাশ চাকমা তার এজাহারে সুদর্শন চাকমার লাইসেন্স করা পয়েন্ট টুটু রাইফেল দিয়ে মিঠুন চাকমার মাথায় গুলি করা হয় উল্লেখ করা হলেও তদন্তে সুদর্শন চাকমার কাছে এ ধরনের কোন অস্ত্র নেই বলে প্রমাণিত হয়েছে।
প্রসঙ্গত, গত ৩ জানুয়ারি দুপুরে খাগড়াছড়ি শহরের স্লুইস গেইট এলাকায় সন্ত্রাসীদের গুলিতে পাহাড়ি আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট’র (ইউপিডিএফ-প্রসিত খীসা) কেন্দ্রীয় নেতা মিঠুন চাকমা নিহত হয়।
ইউপিডিএফ মিঠুন চাকমা হত্যাকান্ডের জন্য নব গঠিত ইউপিডিএফ গণতান্ত্রিককে দায়ী করে আসছে। তবে ইউপিডিএফ গণতান্ত্রিক এ হত্যাকান্ডে তাদের সংশ্লিষ্টতা অস্বীকার করে বলেছেন, এটি প্রসীতের ইউপিডিএফ’র আভ্যন্তরীন কোন্দলের কারণে হয়েছে।
এদিকে ঘটনার চারদিন পর গেল ৬ জানুয়ারি এসআই একেএম মিজানুর রহমান বাদী হয়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট’র (ইউপিডিএফ) কেন্দ্রীয় নেতা মিঠুন চাকমা হত্যাকান্ডে ৭/৮ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে থানায় মামলা করেছে।
অপর দিকে, ৯ জানুয়ারি জনৈক অনি বিকাশ চাকমা নিজেকে নিহত মিঠুন চাকমার আত্মীয় পরিচয় দিয়ে জেএসএস(এমএন) গ্রুপের ১৭জনের নাম উল্লেখ করে আদালতে মামলা দায়ের করেছে।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল
খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন
নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন
খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই
খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার
খাগড়াছড়ি ২৯৮ নং আসনে ৭টি প্রার্থীর মনোনয়পত্র বৈধ, বাতিল-৮ খাগড়াছড়ি ২৯৮ নং আসনে ৭টি প্রার্থীর মনোনয়পত্র বৈধ, বাতিল-৮
খাগড়াছড়ি আসনে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল খাগড়াছড়ি আসনে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

আর্কাইভ