রবিবার ● ১৪ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » রাজনীতি » আওয়ামী লীগের পদ থেকে ছয়ফুল হকের অব্যাহতি
আওয়ামী লীগের পদ থেকে ছয়ফুল হকের অব্যাহতি
বিশ্বনাথ প্রতিনিধি :: (১ মাঘ ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১১.০৪মি.) বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছয়ফুল হক উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে অব্যাহতি নিয়েছেন। এ ব্যাপারে তিনি আজ ১৪ জানুয়ারী রবিবার গণমাধ্যমে লিখিত প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন। ছয়ফুল হক লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, ১৯৭৭ সাল থেকে চট্রগ্রাম সরকারী বাণিজ্য কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদ দিয়ে ছাত্রলীগের রাজনীতির যাত্রা শুরু।
পরবর্তীতে ঐ শাখার সহ-সভাপতি ও সভাপতির দায়িত্বের পাশাপাশি চট্রগ্রাম মহানগর ছাত্রলীগের সদস্য, সমাজসেবা বিষয়ক সম্পাদক ও সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। ছাত্র রাজনীতির পর ১৯৮৫ সাল থেকে বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, যুগ্ম-সম্পাদক, সাধারণ সম্পাদক ও আহবায়কের দায়িত্ব পালনের পাশাপাশি সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। ১৯৯৭ সাল থেকে বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালনের পাশাপাশি বর্তমান সময়ে সংগঠনের দায়িত্ব পালন করা সম্ভব নয়। যেসব শ্রদ্ধেয় নেতৃবৃন্দ আমাকে (ছয়ফুল হককে) ৭৬ সদস্য বিশিষ্ঠ (যদিও গঠনতন্ত্রে ৭১ সদস্য) কমিটির একজন সদস্য হিসেবে রেখেছেন তাদের প্রতি কৃতজ্ঞা জানিয়ে বলেন, তাঁর জায়গায় অন্য একজন ব্যক্তিকে অন্তভূক্ত করলে বিশ্বনাথের বর্তমান রাজনীতির পেক্ষাপটে ভাল হবে।





পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সরকারের ভালো কাজের যেমন প্রশংসা করবে,তেমনি দেশ ও জনস্বার্থবিরোধী পদক্ষেপের বিরোধিতা করবে
রাঙামাটি-২৯৯ আসনের জনগণের কাছে আমাদের পার্টির দায়বদ্ধাতা আছে : নির্মল বড়ুয়া মিলন
তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
রাজনৈতিক দল ও জনগণকে সাথে নিয়ে বিপজ্জনক বাণিজ্য চুক্তি বাতিলের উদ্যোগ নিতে হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে
ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক