মঙ্গলবার ● ১৬ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » অপরাধ » ইয়াবাসহ মাটিরাঙ্গায় ২ যুবক আটক
ইয়াবাসহ মাটিরাঙ্গায় ২ যুবক আটক
মাটিরাঙ্গা প্রতিনিধি :: (৩ মাঘ ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১০.০৭মি.) মাটিরাঙ্গায় ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে নিরাপত্তাবাহিনী। আজ মঙ্গলবার বিকাল সোয়া ৫টার দিকে তাদেরকে মাটিরাঙ্গা পৌরসভাধীন মুসলিমপাড়া এলাকা থেকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১‘শ ২৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো : মাটিরাঙ্গা পৌরসভার ৯নং ওয়ার্ডের আশরাফ চৌধুরীর ছেলে দ্বীন ইসলাম (২২) ও মাটিরাঙ্গার মিস্ত্রিপাড়ার মো. ইসহাক মিয়ার ছেলে জুবায়েদ বিন ইসহাক শান্ত (২১)।
যুবকরা পাশের উপজেলা গুইমারা থেকে ইয়াবা ক্রয় করে বিক্রি করার উদ্দ্যেশ্যে মাটিরাঙ্গায় নিয়ে আসছে এমন তথ্যের ভিত্তিতে মাটিরাঙ্গা সেনাবাহিনীর জোনের নিরাপত্তাবাহিনীর সদস্যরা এ দুই যুবককে আটক করে। এসময় তাদের সাথে থাকা ১‘শ ২৩পিস ইয়াবা উদ্ধার করে নিরাপত্তাবাহিনীর সদস্যরা। আটক যুবকরা দীর্ঘদিন ধরে ইয়াবা সেবনসহ ব্যাবসার সাথে জড়িত বলে নিরাপত্তাবাহিনীর প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে দ্বীন ইসলাম ও জুবায়েদ বিন ইসহাক শান্ত।
আটককৃতদের মাটিরাঙ্গা থানা পুলিশে হস্থান্তর করা হয়েছে বলে মাটিরাঙ্গা সেনাবাহিনীর জোন সুত্র নিশ্চিত করেছে।





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা