শিরোনাম:
●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা
রাঙামাটি, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২০ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তা কর্তনের অভিযোগ
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তা কর্তনের অভিযোগ
শনিবার ● ২০ জানুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তা কর্তনের অভিযোগ

---
বিশ্বনাথ প্রতিনিধি :: (৭ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৩০মি.) সিলেটের বিশ্বনাথে থানা পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক রাস্তা কর্তনের অভিযোগ পাওয়া গেছে। শনিবার ২০জানুয়ারি সকালে উপজেলার দশঘর ইউনিয়নের চান্দভরাং গ্রামে এ ঘটনাটি ঘটে।
জানা গেছে, চান্দভরাং গ্রামে একটি ফুটবল মাঠ রয়েছে। উক্ত মাঠের পার্শ্ব দিয়ে একটি রাস্তা রয়েছে। রাস্তাটি গ্রামের একটি পক্ষ নিজেদের ব্যক্তি মালিকানাধীন দাবি করে আসছেন। অপর একটি পক্ষ উক্ত রাস্তাটি সরকারী খেলার মাঠ ছিল দাবি করে তা দখলের চেষ্ঠা করে আসছিলেন। এনিয়ে দীর্ঘদিন ধরে দু’পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। মাঠের পার্শ্ববর্তি এই রাস্তা দিয়ে চান্দভারাং গ্রামের যুক্তরাজ্য প্রবাসী খলিল রহমানের বাড়ি সহ গ্রামের বেশ কয়েকটি বাড়ির লোকজন চলাচল করেন। সম্প্রতি প্রতিপক্ষের লোকজন রাস্তা কর্তনের জন্য উদ্যোগের প্রস্তুতি নিচ্ছেন এমন সংবাদ পেয়ে শুক্রবার (১৯জানুয়ারী) রাতে চান্দভরাং গ্রামের মৃত হোসেন আলীর পুত্র যুক্তরাজ্য প্রবাসী খলিল রহমান বাদি হয়ে একই গ্রামের মৃত সোয়াব উল্লাহর পুত্র আব্দুর রহমান, একই গ্রামের মরম আলী উরফে মর্তুজ আলী ও মৃত রশিক উল্লাহর পুত্র খালিছ মিয়া ’সহ ৩৫/৪০ জনকে অজ্ঞাতনামা বিবাদী করে থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগটি সাধারণ ডায়েরী করা হয় (ডায়েরী নং- ৯৩৩/১৮)। এরপর আজ শনিবার সকাল ৯টায় বিরোধপূর্ণ ভূমিতে ১৫৪ ধারা জারি করে উভয় পক্ষের কাছে নোটিশ পৌছে দেন বিশ্বনাথ থানার এসআই জহিরুল ইসলাম। নোটিশে উভয় পক্ষকে স্ব স্ব অবস্থানে থেকে শান্তি শৃংখলা বজায় রাখতে ও বিরোধপূর্ণ ভূমিতে কোন প্রকার পরিবর্তন, পরিবর্ধন, সংস্কার বা নির্মাণকাজ না করতে এবং পক্ষদ্বয়কে নিজ নিজ দালিলিক কাগজপত্র’সহ বিকেল ২টায় থানায় উপস্থিত হতে নির্দেশ প্রদান করা হয়। কিন্ত ঘটনাস্থলে পুলিশ অবস্থান কালেই সকাল ১০টায় আব্দুর রহমান পক্ষের লোকজন বিরোধপূর্ণ রাস্তাটি কর্তন শুরু করেন। একর্পায়ে পুলিশের বাঁধায় রাস্তা কর্তন কারিরা চলে যায়।
খলিল রহমান রাস্তাটি তাদের ব্যক্তি মালিকানাধীন দাবি করে বলেন, এটি আমাদের গ্রামের কয়েকটি পরিবারের নিজস্ব রাস্তা। একটি পক্ষ খেলার মাঠ দখলের নামে আমার রাস্তাটি দখলের অপচেষ্টা করে আসছে। আমরা শান্তিপ্রিয় মানুষ হিসেবে আইনের আশ্রয় নিয়েছি। কিন্ত প্রশাসনের নির্দেশনা অমান্য করে গামের আব্দুর রহমান, মরম আলী, ময়নুল হক, হুসিয়ার আলী ও কামরুজ্জামান সেবুলের নেতৃত্বে প্রায় ২শতাধিক লোক অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে আজ (শনিবার) সকালে জোরপূর্বক আমাদের বাড়ির রাস্তার মাটি কর্তন করে সমতল করার চেষ্টা করে। এতে আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এব্যাপারে চান্দভরাং গ্রামের আব্দুর রহমানের ভাতিজা কামরুজ্জামান সেবুল বলেন, খলিল রহমানের সাথে আমাদের যে বিরোধটি ছিলো তা বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যস্ততায় গত এগ্রিল মাসে সমাধান হয়েছে। মুরব্বিরদের সিদ্ধান্তের ভিত্তিতেই আমরা বিরোধপূর্ণ রাস্তাটি সড়িয়ে ফেলতে আজ (শনিবার) সকালে গ্রামবাসী একত্রিত হয়ে রাস্তাটি কর্তন শুরু করি। তখন পুলিশ সেখানে উপস্থিত হয়ে আমাদের কাজ বন্ধ করার নির্দেশ দিলে আমরা বাড়িতে চলে যাই। পুলিশের নিশেধাজ্ঞা অমান্য ও অস্ত্রসস্ত্র নিয়ে রাস্তা কর্তনের যে অভিযোগ করা হয়েচে তা সঠিক নয়।
বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম বলেন, শান্তি শৃংখলা বজায় রাখতে উভয় পক্ষকে নোটিশ প্রদান করা হয়। কিন্ত তা অমান্য করে একটি পক্ষ রাস্তার মাটি কর্তন শুরু করলে তাদেরকে সেখান থেকে সড়িয়ে দেওয়া হয়। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।





অপরাধ এর আরও খবর

পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা

আর্কাইভ