শুক্রবার ● ৪ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » লালপুরে দোকানে হামলা চালিয়ে মারপিট ও লুটপাটের অভিযোগ,আহত-২
লালপুরে দোকানে হামলা চালিয়ে মারপিট ও লুটপাটের অভিযোগ,আহত-২

লালপুর প্রতিনিধি:: নাটোরের লালপুর উপজেলার লালপুর ত্রীমোহিনী মোড়ে ‘শাহিন স্টোর’ নামক একটি কসমেটিক এন্ড কনফেকশনারী দোকানে বৃহস্পতিবার সন্ধায় একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে দোকানদার শাহিন আলমকে (৩০) মারপিট করে দোকানের নগদ টাকাসহ মালামাল লুট করেছে মর্মে অভিযোগ পাওয়া গেছে ৷ এ ঘটনায় আহত শাহিন আলম কে লালপুর উপজেলা স্ব্যাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং তার পিতাকে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে ৷
স্থানীয় ও অভিযোগসূত্রে জানাযায়, পূর্ব সত্রুতার জের ধরে সন্ধার পর লাটি সোটা, রড ও ধারলো অস্ত্র সহ একদল দুর্বৃত্ত শহিন স্টোরে অতর্কিত হামলা চালায়৷ এসময় দোকানদার শাহিন আলম তাদের বাধা দিতে গেলে তারা তাকে পিটিয়ে মারাত্তকভাবে জখম করে এবং দোকানে থাকা নগদ টাকাসহ মালামাল লুট করে নিয়ে যায়৷ তাকে বাচাতে তার পিতা ফজলুর রহমান (৫০) এগিয়ে এলে দুর্বৃত্তরা তার ওপরও হামলা চালিয়ে আহত করে৷ নাম প্রকাশে অনিচ্ছুক পার্শবর্তি এক দোকানদার জানান, সন্ধার পর কয়েকজন লোক এসে দোকানদারকে মারপিট করে দোকান থেকে বের করে দেয়৷ আহত শাহিন আলম জানান, সন্ধ্যার পর অভিযোগে উল্যেখিত লোকজন এসে দোকানে অতর্কিত হামলা চালিয়ে আমকে রড,হাতুড়ি,হকিষ্টিকসহ ধারালো অস্ত্র দিয়ে মেরে নগদ টাকাসহ প্রায় ১ লাখ ৭০ হাজার টাকার মালামাল নিয়ে চলে যায়৷
এ ব্যাপারে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই তালুকদার জানান, ঘটনা শুনেছি ,এজাহার দাখিলের প্রস্তুতি চলছে,বিষয়টি তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেয়া হবে৷





ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা
নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড
ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা
আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ