সোমবার ● ২৯ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে মাদকবিরোধী সমাবেশ
ঝালকাঠিতে মাদকবিরোধী সমাবেশ
ঝালকাঠি প্রতিনিধি :: (১৬ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.১৫মি.) ‘মাদককে না বলুন, জীবনকে ভালবাসুন’ এ স্লোগানকে সামনে রেখে ঝালকাঠিতে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী শোভাযাত্রা ও সমাবেশ। আজ সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শহরে একটি শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। এতে তিন শতাধিক সাইকেল নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় যুবকরা অংশ নেয়। শোভাযাত্রা মুখরিত করে রাখে বিভিন্ন শ্রেণি পেশার প্রায় এক হাজার মানুষ। পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হামিদুল হক।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মানিকহার রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় অতিরিক্ত পরিচালক এ এ এম হাফিজুর রহমান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।





ঝালকাঠিতে অসহায় ছয় পরিবারের মুখে হাসি
প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা
ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন
পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ
ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন
ঝালকাঠিতে ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল
ডেঙ্গু রোগীদের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে ১শত স্যালাইন দিলেন যুবদল নেতা শামীম
ঝালকাঠিতে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
ঝালকাঠিতে ১ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক
ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার