শিরোনাম:
●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার
রাঙামাটি, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৩০ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কুরুচিপূর্ন প্রচারনার বিষয়ে সতর্ক থাকার আহবান জানিয়েছেন ফিরোজা বেগম চিনু-এমপি
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কুরুচিপূর্ন প্রচারনার বিষয়ে সতর্ক থাকার আহবান জানিয়েছেন ফিরোজা বেগম চিনু-এমপি
মঙ্গলবার ● ৩০ জানুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কুরুচিপূর্ন প্রচারনার বিষয়ে সতর্ক থাকার আহবান জানিয়েছেন ফিরোজা বেগম চিনু-এমপি

---ষ্টাফ রিপোর্টার :: (১৭ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৫২মি.) আজ ৩০ জানুয়ারি মঙ্গলবার অনলাইন গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে ৩৩৩-ম-৩৩ আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু-এমপি জানান,সাম্প্রতিক সময়ে রাঙামাটি’র বিভিন্ন সভা-সমাবেশে প্রদত্ত তাঁর বক্তব্য দিয়ে সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের প্রেক্ষাপটে ১টি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ওয়েব পোর্টালে তাকে হেয় করে আক্রমনাত্মক ভাষায় অত্যন্ত কুরুচিপূর্ণভাবে মন্তব্যসহ গালি-গালাজ প্রকাশ করছে। তিনি মর্মাহত হয়ে লক্ষ্য করছেন যে, শিক্ষিত মুখোশের আড়ালে পাহাড়ের ১টি বিশেষ শ্রেণীর কিছু উঠতি বয়সী যুবকের করা কুরচিপুর্ন বক্তব্যের মাধ্যমে তাদের কুৎসিত চেহারার বর্হিপ্রকাশ ঘটাচ্ছে।
তিনি তাঁর বিবৃতিতে বলেছেন, একজন সংসদ সদস্য তথাপি রাজনীতির মাঠ থেকে উঠে আসা বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক হিসেবে পাহাড়ের নিপীড়িত জনগণের ভাগ্যোন্নয়নে তিনি তাঁর অবস্থান থেকে তাদের দুঃখ দুর্দশার কথা মহান জাতীয় সংসদসহ বিভিন্ন ফোরামে-সেমিনারে এবং সভা-সমাবেশে নিরপেক্ষতার সাথে বক্তব্য প্রদান করে আসছেন।
দেশের সার্বভৌমত্ব ও অখন্ডতা রক্ষায় এবং জাতীয় নিরাপত্তাসহ জনসাধারনের অধিকার আদায়ে কথা বলাটা একজন সচেতন রাজনৈতিককর্মী এবং দেশ প্রেমিক নাগরিক হিসেবে তাঁর কর্তব্য বলে মনে করেন। তিনি সেই ছাত্রজীবন থেকে এই কর্তব্যের প্রতি নিষ্ঠা ও আন্তরিকতায় অতীতে যেমন কোনো ঘাটতি ছিলোনা তারই ধারাবাহিকতায় এখনো কথা বলে যাচ্ছেন, এবং ভবিষ্যতেও তিনি এই ধারা অব্যাহত রাখার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি তাঁর বিবৃতিতে আরো বলেন, তাই দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাইযে যে ভাব ধারাই এই ধরনের কুরচিপূর্ণ প্রোপাগান্ডা চালিয়ে তাকে জনগণের কাছে হেয় প্রতিপন্ন করার অপচেষ্ঠা চালাচ্ছেন তারা কোনো ভাবেই তাকে সাধারণ জনগণ ও নেতাকর্মীদের কাছ থেকে বিচ্ছিন্ন করতে পারবেন না। তিনি মনে করেন, বর্তমান আধুনিক আইনী কাঠামোয় ডিজিটাল জগতে এই ধরনের প্রোপাগান্ডা সাইবার অপরাধ বা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে স্বীকৃত। কারন সমাজে কুলষতা ছড়ানো কুচক্রিদের থামানো না গেলে তাদের এই বিষবাষ্প সামাজিক বন্ধনকে বিষাক্ত করে তুলবে। তাই তিনি তাদের এই অপকর্ম থেকে বিরত থাকার জন্যে উদাত্ত আহবান জানান।
পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীকে বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ক্ষেত্রে আইনি ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)