বুধবার ● ৩১ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত, বাসে আগুন
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত, বাসে আগুন
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৮ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.১২মি.) গাজীপুরের টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহতের জেরে যাত্রীবাহী একটি বাসে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
আজ ৩১ জানুয়ারি বুধবার সকাল ৮টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর মিলগেট এলাকায় দুর্ঘটনায় নিহতের পরই বাসে আগুন দেয়া হয়।
টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) আবুবকর সিদ্দিক জানান, টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট প্রায় ১৫ মিনিটের চেষ্টায় আগুন নেভায়। তবে আগুনে কোনো যাত্রী আহত হয়নি।
তিনি জানান, সকাল ৮টার দিকে ঢাকা থেকে গাজীপুরগামী একটি বাস টঙ্গীর মিলগেট এলাকায় রাস্তা পারাপারের সময় এক যুবককে (৩৪) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
এ ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী গাজীপুরগামী অনাবিল পরিবহনের যাত্রীবাহী একটি বাসে ভাঙচুর করে অগ্নিসংযোগ করে। এ সময় ঘটনাস্থলের উভয় দিকে যানচলাচল সাময়িক বিঘিত হয়। পরে টঙ্গী থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার ও পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে প্রায় আধা ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় ১৫ মিনিটের চেষ্টায় আগুন নেভান। আগুনে বাসটির সিট ও বডি পুড়ে গেছে। ইঞ্জিনসহ নিচের অংশের ক্ষতি হয়নি।





জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ
গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন