শিরোনাম:
●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল
রাঙামাটি, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৩ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » বিএনপি নেতা-কর্মীরা বাড়িছাড়া
প্রথম পাতা » গাজিপুর » বিএনপি নেতা-কর্মীরা বাড়িছাড়া
শনিবার ● ৩ ফেব্রুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিএনপি নেতা-কর্মীরা বাড়িছাড়া

--- গাজীপুর জেলা প্রতিনিধি :: (২১ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.১৩ মি.) গাজীপুরে পুলিশের গ্রেফতার আতঙ্কে বাড়িছাড়া রয়েছেন বিএনপি নেতাকর্মীরা। অনেকে আত্মগোপন করেছেন আবার অনেকে ও পালিয়ে বেড়াচ্ছেন। ফলে বিএনপি নেতাশূন্য হয়ে পড়েছে গাজীপুর। গত কয়েকদিন ধরে শহরের রাজবাড়ী সড়কে অবস্থিত দলীয় জেলা কার্যালয়ে নেতা-কর্মীদের তেমন আসা যাওয়া লক্ষ্য করা যাচ্ছে না। অফিস সহকারী রজব আলী অফিস খুললেও গ্রেফতার আতঙ্কে কোনো নেতাকর্মী কার্যালয়ে প্রবেশ করছেন না।

৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার একটি দুর্নীতি মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে গাজীপুরে যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। গত ২৮ জানুয়ারি রবিবার গাজীপুর শহরে দলের যৌথ কর্মীসভায় পুলিশের লাঠিচার্জের পর জেলা, মহানগর, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ৩৪৭ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলার পর এ অবস্থার সৃষ্টি হয়েছে।

গাজীপুর জেলা বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক সাবেক ভিপি জয়নাল আবেদীন তালুকদার জানান, গত ২৮ জানুয়ারি রবিবার জেলা শহরের ট্রাস্ট কমিউনিটি সেন্টারে দলের যৌথ কর্মীসভা ছিল। সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবেদীন ফারুক। সভা শুরু হলে পুলিশ কমিউনিটি সেন্টার চারদিক থেকে ঘিরে কর্মীদের উপর বেপরোয়া লাঠিচার্জ করে। ১৭ জনকে ঘটনাস্থল থেকে আটক করে ১৪৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো দেড় থেকে দুইশ জনের নামে পুলিশ বাদী হয়ে মামলা করে।

মামলায় জয়নাল আবেদীন ফারুক, জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি ফজলুল হক মিলন ও সাধারণ সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুলসহ জেলা, মহানগর, উপজেলা, পৌরসভা এবং ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও এর অঙ্গ সংগঠনের শীর্ষ নেতাদের আসামি করা হয়। মামলার পর অনেকের বাড়িতে অভিযান চালায় পুলিশ। গ্রেফতার এড়াতে মামলার আসামি ছাড়াও অন্য নেতাকর্মীরা এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।

তাদের অভিযোগ, ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে বিএনপিকে চাপে রাখতেই মিথ্যা অভিযোগ তুলে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে এলাকাছাড়া করেছে পুলিশ।

নেতারা জানান, প্রতিদিনই পুলিশ নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে অভিযান চালাচ্ছে। বুধবার রাতেও পুলিশ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডাঃ মাজাহারুল আলম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সবুজ ও বিলুপ্ত পৌর বিএনপির সভাপতি মীর হালিমুজ্জামান ননীর বাড়িতে অভিযান চালিয়েছে। বাসায় না থাকায় পুলিশ তাদের পায়নি।

এভাবে প্রায় সকল নেতাদের বাড়িতে অভিযান চালাচ্ছে পুলিশ। গ্রেফতার ও নির্যাতনের ভয়ে তারা বাড়িতে এমনকি এলাকায় থাকতে পারছেন না। ওইদিন তাদের শান্তিপূর্ণ কর্মসূচি ছিল। নির্দয় লাঠিপেটা করে পুলিশ উল্টো তাদের নামেই মামলা দিয়েছে। বাড়িতে বাড়িতে অভিযান চালাচ্ছে।

এসব বিষয়ে পুলিশের এক কর্মকর্তা জানান, রাজনৈতিক কর্মসূচির নামে কোনো প্রকার নাশকতামূলক কর্মকান্ডের চেষ্টা করা হলে তা কঠোর হস্তে দমন করা হবে।





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ

আর্কাইভ