শিরোনাম:
●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল
রাঙামাটি, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৩ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » কৃষি » সফল এক জুম্ম নারীর নাম রিনা চাকমা
প্রথম পাতা » কৃষি » সফল এক জুম্ম নারীর নাম রিনা চাকমা
শনিবার ● ৩ ফেব্রুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সফল এক জুম্ম নারীর নাম রিনা চাকমা

---ষ্টাফ রিপোর্টার :: (২১ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৪৮মি.) রাঙামাটি সদর উপজেলার বন্দুক ভাঙ্গা ইউনিয়নের মগপাড়া গ্রামের রিনা চাকমা কৃষি ও সমাজ উন্নয়নের সফল এক জুম্ম নারী। বিয়ের পর বাপের বাড়িতে থেকে যান। সেখানে পাড়াকেন্দ্রে পাড়াকর্মী হিসেবে নিয়োগ পান এবং এখনো পাড়াকেন্দ্রে সততার সাথে কাজ করে যাচ্ছেন। গ্রামে বসে না থেকে তিনি বিভিন্ন সমাজসেবা মূলক কাজ করতে থাকেন। তার বিভিন্ন সমাজ সেবামূলক কাজ দেখে গ্রামের লোক জন তাকে মহিলা কার্বারী হিসেবে মনোনীত করে এবং এলাকাবাসীর সহযোগীতায় চাকমা সার্কেল চীফ ব্যারিস্টার দেবাশীষ রায় তাকে বন্দুক ভাঙ্গা ইউনিয়নের মহিলা কার্বারী হিসেবে নিয়োগ দেন।
তার স্বামী বিজয় চাকমা এক জন সরকারি পুলিশ কনষ্টবল হিসেবে দেশের জনগনের সেবা করে যাচ্ছেন। রিনা চাকমা পরিবেশবান্ধব ফসল উৎপাদনের ক্ষেত্রে মগপাড়া এলাকায় নিজ বাড়িতে মাশরুম চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন। সে সঙ্গে তিনি সমাজ উন্নয়ন কাজ সহ বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কাজে এলাকায় পরামরশ দিয়ে থাকেন। প্রতিবছরই তার উল্লেখিত কার্যক্রমগুলো গ্রামে প্রসার লাভ করতে থাকে। প্রতিটি ক্ষেত্রে ব্যাপক সাফল্য তার মনবল আরো বাড়িয়ে দিয়েছে। তার এসব সফলতার পিছনে তার বাবা-মা’র অবদান রয়েছে জানান রিনা চাকমা।
বাড়িতে বড় মেয়ে হিসেবে রিনা চাকমার আরো এক বোন ও দু’ভাই রয়েছে। এক বোন গ্রামের বাড়িতে থাকে দু’ভাই রাঙামাটি শহরে থাকে। তার এক মাত্র ছেলেও লেখাপড়ার জন্য শহরে থাকে।
রিনা চাকমা’র প্রচেষ্টায় আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে বদলে যাচ্ছে মগপাড়া এলাকার অনেক নারী-পুরুষ। তিনি পরিবেশ বান্ধব ফসল ও মাশরুম চাষ করে এলাকায় ব্যাপক সাড়া পেয়েছেন।
মগপাড়া এলাকায় বহু নারী-পুরুষ তার পরামর্শ ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মাশরুম চাষ করেছেন। এ ক্ষেত্রে রিনা চাকমাকে নারী উন্নয়নের রোল মডেল হিসেবে উল্লেখ করা হয়ে থাকে। তিনি অত্যন্ত পরিশ্রমী নারী।
এব্যাপারে সফল এক জুম্ম নারী রিনা চাকমা’র কাছে জানতে চাইলে তিনি বলেন, এবছর রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় ও নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে উন্নত প্রযুক্তি প্রয়োগ করে পরিবেশ বান্ধব মাশরুম চাষ করে এলাকায় ব্যাপক সাফল্য পেয়েছি। তিনি আরো বলেন এলকাবাসীরা যদি রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কাছ থেকে আরো সহযোগীতা পায় তাহলে এলাকায় অনেক বেকার নারী-পুরুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)