শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৫ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে স্ত্রী নির্যাতন ও হামলার অভিযোগে প্রবাসীর বিরুদ্ধে মামলা
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে স্ত্রী নির্যাতন ও হামলার অভিযোগে প্রবাসীর বিরুদ্ধে মামলা
সোমবার ● ৫ ফেব্রুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে স্ত্রী নির্যাতন ও হামলার অভিযোগে প্রবাসীর বিরুদ্ধে মামলা

---বিশ্বনাথ প্রতিনিধি :: (২২ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১.৫৪মি.) সিলেটের বিশ্বনাথে গর্ভে থাকা ৪ মাসের সন্তান নষ্ঠ ও স্ত্রীকে নির্যাতন করার অভিযোগে যুক্তরাজ্য প্রবাসীসহ ৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ১ (তাং ১.০২.১৮ইং)। গত ২৪ জানুয়ারী রাত ৯টার দিকে উপজেলার দৌলতপুর ইউনিয়নের চড়চন্ডি গ্রামস্থ প্রবাসী আবদুল মতিনের স্ত্রী রাজনা বেগমের পৈত্রিক বাড়িতে ঘটনাটি ঘটে। অভিযুক্তদের হামলায় রাজনার পিতা জহির উল্লাও আহত হয়েছেন।
গত ২৯ জানুয়ারী রাজনার পিতা জহির উল্লা বাদী হয়ে সিলেট আদালতে বিশ্বনাথ উপজেলার দশঘর-নোয়াগাও গ্রামের মৃত আনফর আলীর পুত্র যুক্তরাজ্য প্রবাসী আবদুল মতিন (৬০), রাজন আলী (৩২), আলম মিয়া (৩২) ও মৃৃত ক্বারী নছিব আলীর পুত্র লোকমান আলী (৪০)’কে অভিযুক্ত করে অভিযোগ দায়ের করেন। যার নম্বর বিশ্বনাথ সি.আর মামলা নং ২১/২০১৮ইং। এরপর আদালতের নির্দেশে ১ ফেব্রুয়ারী রাতে থানায় মামলাটি রেকর্ড করা হয়।
মামলার বাদী তার লিখিত অভিযোগে উল্লেখ করেছেন, ২০১৭ সালের ৩ অক্টোবর কাবিন রেজিষ্ট্রারীর মাধ্যমে তার (জহির উল্লাহ) মেয়ে রাজনা বেগম’কে যুক্তরাজ্য প্রবাসী আবদুল মতিনের কাছে বিয়ে দেন। বিয়ের ১ম মাসেই গর্ভবর্তি হন রাজনা বেগম। রাজনার গর্ভবর্তি হয়েছে জানতে পেরে তার (রাজনা) স্বামী আবদুল মতিন’সহ অভিযুক্তরা পরিকল্পিতভাবে গর্ভ নষ্ঠ করার জন্য রাজনাকে বিভিন্নভাবে প্ররোচনা দিতে থাকে। তাতে রাজনা রাজী না হওয়ায় অভিযুক্তরা তাকে (রাজনা) জোরপূর্বক ঔষধ খাওয়াইয়া গর্ভ নষ্ঠ করার চেষ্ঠা করে। তাতেও অভিযুক্তরা সফল না হতে পেরে রাজনাকে মারপিঠ’সহ নানাভাবে নির্যাতন শুরু করে। মেয়েকে মারধরের খবর পেয়ে জহির উল্লা রাজনাকে উদ্ধার করে গত ৫ ডিসেম্বর সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করেন। চিকিৎসা শেষে রাজনা বেগম বাদী হয়ে চলতি বছরের ১৩ জানুয়ারী তার স্বামী আবদুল মতিন’কে অভিযুক্ত করে বিশ্বনাথ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ৪ (তাং ১৩.০১.১৮ইং)।
ওই মামলা দায়েরের পর থেকে আবদুল মতিন তাদের উপর আরোও ক্ষিপ্ত হয়ে উঠেন ও তাদেরকে দেখে নেওয়ার হুমকি প্রদান করেন। আবার কৌশলে বেশ কয়েকবার বিষয়টি আপোষের প্রস্তাবও দেন আবদুল মতিন। কিন্তু আব্দুল মতিন নিজের মতো করে আপোষ না হওয়ায় বার বার তা প্রত্যাখ্যান করেন। অবশেষে ২৪ জানুয়ারি রাতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ‘দা, লোহার রড, ডেগার’সহ দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে প্রবাসী আবদুল মতিন নিজের আত্মীয়-স্বজনকে সাথে নিয়ে রাজনার পৈত্রালয়ে গিয়ে আবারও কৌশলে আপোষের প্রস্তাব দেন। রাজনার পিতা প্রবাসী মতিনের সেই আপোষ প্রস্তাবে রাজি না হওয়ায় অভিযুক্তরা তাদের সাথে থাকা অস্ত্র নিয়ে ‘জহির উল্লা’র উপর তারই বসত ঘরে হামলা করে। পিতার চিৎকার শুনে তাকে বাঁচাতে এগিয়ে আসেন রাজনা বেগম। এসময় অভিযুক্ত রাজন আলী তার হাতে থাকা দা দিয়ে হত্যার উদ্দেশ্যে রাজনা বেগমের স্বজোরে কুপ মারে। দায়ের কুপ মাথায় পড়ে রাজনা বেগমের রক্তাক্ত জখন হয়। সাথে সাথে অভিযুক্ত আবদুল মতিন ও লোকমান আলী গর্ভের সন্তান নষ্ঠ করার জন্য স্বজোরে রাজনা বেগমের তলটেপে কয়েকটি লাথি মেরে তাকে (রাজনা) মাটিতে ফেলে দিয়ে স্বজোরে আরও একাধিক লাথি মারে। জহির-রাজনার চিৎকার শুনে আশপাশ থেকে মানুষ এগিয়ে আসতে দেখে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে চলে যায়। যাওয়ার সময় অভিযুক্তরা মামলা না উঠাইলে ‘বাপ-মেয়ে (জহির-রাজনা)’কে প্রাণে মারার হুমকি দিয়ে গেছে বলে এজাহারে উল্লেখ রয়েছে। এরপর গুরুতর আহত অবস্থায় রাজনাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে রাজনা বেগম সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম বলেন, তদন্ত সাপেক্ষে এব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।





অপরাধ এর আরও খবর

পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩

আর্কাইভ