মঙ্গলবার ● ৬ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » ময়মনসিংহ » ময়মনসিংহে যুবদলের সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গ্রেফতার ১০
ময়মনসিংহে যুবদলের সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গ্রেফতার ১০
ময়মনসিংহ অফিস :: (২৪ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সকাল ১১.১৪মি.) ময়মনসিংহে দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক খন্দকার মাসুদুর রহমান মাসুদ ও সাংগঠনিক সস্পাদক সুলতান আহমেদসহ ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারের সময় পুলিশের তিন কর্মকর্তা আহত হন।
এসময় ৩ টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য ও দ্রুত বিচার আইনে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
সোমবার ৫ ফেব্রুয়ারি বিকেলে আদালতের মাধ্যমে আসামিদের জেলহাজতে পাঠানো হয় ।
তার আগে রবিবার ৪ ফেব্রুয়ারি রাত থেকে সোমবার ৫ ফেব্রুয়ারি দুপুর পর্যন্ত নগরীর জেলা স্কুল মোড়সহ পৃথক পৃথক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। অন্য আসামিরা হলেন কাওসার (২০) ও শাহজাহান (৪০)।
এ বিষয়ে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, নাশকতার আশঙ্কায় ৫ ফেব্রুয়ারি পুলিশের বিশেষ অভিযানে নগরীর জেলা স্কুল মোড় এলাকায় তল্লাশি চালিয়ে কাওসার ও শাহজাহান এবং সোমবার দুপুরে খন্দকার মাসুদকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য ও দ্রুত বিচার আইনে একাদিক মামলাও রয়েছে।
অপরদিকে ফুলপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মহিবুল হক টুটুল(৩২)কে রবিবার রাতে গ্রেফতার করতে গিয়ে আহত হয়েছেন এসআই সাইদুল ইসলাম, এসআই সুমন মিয়া ও এসআই মাহমুদুল হাসান।
রবিবার রাত সাড়ে ৯টার দিকে ফুলপুর থানা রোড বিএনপি’র অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে পুলিশ তাকে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করার সময় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিএনপি কার্যালয়ের সামনে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন টুটুল। এ সময় টুটুলকে আটকানোর চেষ্টা করে পুলিশ। টুটুল মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। মোটর সাইকেলের ধাক্কায় তিন অফিসার ছিটকে পড়ে আহত হন।
ফুলপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) এ.কে.এম মাহবুব আলম এ থানার তিন পুলিশ আহত হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, টুটুলকে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করতে গেলে ছাত্রদলের নেতা-কর্মীদের হামলায় পুলিশের তিনজন অফিসার আহত হয়েছেন।





ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ
ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ
ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল
রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো
তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার
ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি
ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি
ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই