শুক্রবার ● ৯ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » অপরাধ » ময়মনসিংহে বিজয় এক্সপ্রেস ট্রেনে আগুন : আটক-৪
ময়মনসিংহে বিজয় এক্সপ্রেস ট্রেনে আগুন : আটক-৪
ময়মনসিংহ অফিস :: (২৭ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ১.২৩মি.) ময়মনসিংহে বিজয় এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। স্থানীয় রেলওয়ে পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে।
গতকাল ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত ৮টার দিকে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে দাড়ানো বিজয় এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।
ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপারিন্টেনডেন্ট জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিকে জানান, দুর্বৃত্তরা বিজয় এক্সপ্রেস ট্রেনের বগিতে আগুন দেয়। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে আগুনে বগির সিটকভার পুড়ে গেছে। পরে স্থানীয় নিরাপত্তারক্ষীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলে।
ময়মনসিংহ রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান ফরাজী জানান, নাশকতা সৃষ্টির জন্য এ ঘটনা ঘটানো হয়েছে এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। ইতোমধ্যে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে।





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা