শুক্রবার ● ৯ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » ময়মনসিংহ » ময়মনসিংহে বাদ জুম্মা মিছিল করতে গিয়ে বিএনপি’র সাধারণ সম্পাদকসহ আটক-৮
ময়মনসিংহে বাদ জুম্মা মিছিল করতে গিয়ে বিএনপি’র সাধারণ সম্পাদকসহ আটক-৮
ময়মনসিংহ অফিস :: (২৭ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.০৩মি.) ময়মনসিংহ নগরীতে বাদ জুম্মা বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ-মিছিল করার সময় দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দসহ আট নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
আজ ৯ ফেব্রুয়ারি শুক্রবার বাদ জুম্মা নগরীর বাউন্ডারি রোড এলাকা থেকে মিছিল করার সময় তাদের আটক করা হয়।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল ইসলাম এ সত্যতা নিশ্চিত করে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিকে জানান, নগরীর নতুন বাজার মোড় থেকে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দের নেতৃত্বে একটি বিক্ষোভ-মিছিল বের হয়ে বাউন্ডারি রোড পার হয়ে নওমহল এলাকায় যাওয়ার সময় পেছন থেকে মিছিলকারীদের ধাওয়া করে পুলিশ। এসময় মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে ৫ থেকে ৬ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়া হয়।
পরে নগরীর বাউন্ডারি রোড এলাকা থেকে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দসহ বিএনপি আট নেতাকর্মীক আটক করে পুলিশ।





ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে
ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২
ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার
ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২
১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড়
ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ