শিরোনাম:
●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
রাঙামাটি, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১২ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » ময়মনসিংহ » নান্দাইলে দুই ট্রাকের মূখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত-৫
প্রথম পাতা » ময়মনসিংহ » নান্দাইলে দুই ট্রাকের মূখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত-৫
সোমবার ● ১২ ফেব্রুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নান্দাইলে দুই ট্রাকের মূখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত-৫

---নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি :: (৩০ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৩.০৫মি.) ময়মনসিংহের নান্দাইলে দুই ট্রাকের মূখোমুখি সংঘর্ষে একটি ট্রাকের চালক কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার দায়রাকান্দি গ্রামের ফারুক মিয়ার ছেলে সুলায়মান মিয়া (২২) নিহত হয়।এসময় উভয় ট্রাকের কমপক্ষে ৫ জন যাত্রী গুরুতর আহত হয়।

গতকাল রবিবার ১১ জানুয়ারি দিনগত রাত সাড়ে ১২টার দিকে নান্দাইল পৌরসভার ৮নং ওয়ার্ডের চন্ডীপাশা স’মিল এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ওই এলাকায় ঘন কুয়াশার কারণে ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জগামী ট্রাক (ঢাকা মেট্রো-ট ১১-৫৭৭২) সাথে বিপরীত মূখী ময়মনসিংহগামী পাথর বোঝাই ট্রাকের(ঢাকা মট্রো ১৮৬৬৪৬) মূখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটলে ঘটনাস্থলেই কিশোরগঞ্জগামী ট্রাকের চালক সুলায়মান মিয়া নিহত হয়। এসময় অপর ট্রাকের চালকসহ কমপক্ষে ৫ জন যাত্রী গুরুতর আহত হয়।

খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ও কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে এসে দূর্ঘটনা কবলিত ট্রাক দু’টোকে উদ্ধার করে।

এসময় ফায়ার সার্ভিসের কর্মীরা উভয় ট্রাকের ভেতরে থাকা ৫ জন যাত্রীকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তবে তাৎক্ষনিকভাবে আহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।

ঘটনার পর পরই নান্দাইল মডেল থানা পুলিশ ও চৌরাস্তা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘন্টাব্যাপি চেষ্টায় ময়মনসিংহ- কিশোরগঞ্জ মহাসড়কে দীর্ঘ যানজট সরিয়ে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করে দেয়।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইউনুস আলী এ সত্যতা নিশ্চিত করে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিকে জানান,দূর্ঘটনায় নিহতের পরিচয় জানার পাশাপশি গুরুতর আহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।সেইসাথে এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।





আর্কাইভ