শিরোনাম:
●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক
রাঙামাটি, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২২ সেপ্টেম্বর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » অধিকার প্রতিষ্ঠায় দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান : বাম মোর্চা
প্রথম পাতা » জাতীয় » অধিকার প্রতিষ্ঠায় দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান : বাম মোর্চা
মঙ্গলবার ● ২২ সেপ্টেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অধিকার প্রতিষ্ঠায় দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান : বাম মোর্চা

---

গণতান্ত্রিক বাম মোর্চার কেন্দ্রীয় নেতৃবৃন্দ জাতিসংঘের পরিবেশ বিষয়ক মর্যাদাপূর্ণ পুরস্কার ‘চ্যাম্পিয়ন্স অব দি আর্থ’ পুরস্কার গ্রহণের পূর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সুন্দরবনসহ দক্ষিণাঞ্চলের পরিবেশ ধ্বংসকারী রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প স্থগিত ঘোষণার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন এবং বলেছেন বিশ্বের প্রাকৃতিক ঐতিহ্য সুন্দরবন বিপন্নকারী প্রকল্প অব্যাহত রেখে পরিবেশ রক্ষার জন্য পুরস্কার গ্রহণ প্রধানমন্ত্রী ও তার সরকারের জন্য বিব্রতকর হয়ে উঠতে পারে। তারা বলেন, বাংলাদেশের জনগণের পাশাপাশি ইউনেস্কোসহ বিশ্ব সম্প্রদায়ও ইতোমধ্যে পরিবেশ বিপর্যয়কারী রামপাল বিদ্যুৎ প্রকল্পের ব্যাপারে তাদের আপত্তি জানিয়ে আসছেন। নেতৃবৃন্দ আশা করেন প্রধানমন্ত্রী তার হঠকারী উপদেষ্টা ও পরামর্শকদের খপ্পর থেকে বেরিয়ে আসবেন এবং সর্বনাশা রামপাল প্রকল্প স্থগিত করতে কার্যকরি পদক্ষেপ গ্রহণ করবেন।
গণতান্ত্রিক বিপ্লবী পার্টির অফিসে এই সভা অনুষ্ঠিত হয়।

বাম মোর্চার সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে এই সভায় বক্তব্য রাখেন মোর্চার কেন্দ্রীয় নেতা শুভ্রাংশু চক্রবর্তী, মোশারফ হোসেন নান্নু, মোশরেফা মিশু, জোনায়েদ সাকি, হামিদুল হক, অধ্যাপক আব্দুস সাত্তার, এড. আব্দুস সালাম, মানস নন্দি, শহীদুল ইসলাম সবুজ, কামরুল আলম সবুজ, মোমিনুর রহমান প্রমুখ।

সভায় নেতৃবৃন্দ সুন্দরবন রক্ষায় ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় আগামী ১৬-১৮ অক্টোবর ঢাকা থেকে সুন্দরবন অভিমুখী রোডমার্চ সফল করার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।
সভায় গৃহীত এক প্রস্তাবে টাঙ্গাইলের কালিহাতীতে মা ও ছেলের নির্যাতনের প্রতিবাদে সোচ্চার জনতার উপর পুলিশের নির্বিচারে গুলিবর্ষণ, চারজনকে হত্যা ও অসংখ্য মানুষকে আহত করার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন এবং দায়ী পুলিশসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানিয়েছেন।
সভায় অপর এক প্রস্তাবে অতিবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তাসহ তাদের পুনর্বাসনে জরুরী ভিত্তিতে পদক্ষেপ নিতে সরকারের প্রতি দাবি জানানো হয়। (প্রেস বিজ্ঞপ্তি) আপলোড : ২২ সেপ্টেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : বিকাল ৫.২০ মিঃ





জাতীয় এর আরও খবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু

আর্কাইভ