শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক ●   বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ●   নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ
রাঙামাটি, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৪ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » অপরাধ » কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে সহকারী প্রক্টরসহ আহত-৩
প্রথম পাতা » অপরাধ » কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে সহকারী প্রক্টরসহ আহত-৩
বুধবার ● ১৪ ফেব্রুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে সহকারী প্রক্টরসহ আহত-৩

---ময়মনসিংহ অফিস :: ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে সহকারী প্রক্টরসহ তিনজন আহত হয়েছেন।

আজ ১৩ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুর ২টার দিকে কাটাকাটির জের ধরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মাসুম হাওলাদার, হল প্রভোস্ট সিদ্ধার্থ দে ও মানবসম্পাদক বিভাগের ৮ম ব্যাচের শিক্ষার্থী অভি বসাক আহত হয়েছেন।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এনাম আহম্মেদ যুব এবং তার সমর্থকরা খেলা নিয়ে কথা কাটাকাটির জের ধরে ছাত্রলীগ কর্মী অভি বসাককে মারধর করে মাথা ফাটিয়ে দেয়। খবর পেয়ে পরিস্থিতি শান্ত করতে গেলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আপেল মাহমুদের সমর্থকরা বর্তমান ছাত্রলীগ সভাপতি নজরুল ইসলাম বাবুর ওপর চড়াও হয়। এ সময় মারামারি থামাতে গিয়ে আহত হন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মাসুম হাওলাদার ও হল প্রভোস্ট সিদ্ধার্থ দে।

ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ‘বাবু’ অনুসারী অমিত বসাক শুভ জানান, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আপেল মাহমুদের সমর্থকরা প্রথমে হামলা করলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

অপরদিকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু জানান, আমার সঙ্গে কারো কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। মূলত খেলা নিয়ে অভি বসাক ও বহিরাগতরা এনাম আহম্মেদ যুবকে মারধর করলে আমি পরিস্থিতি শান্ত করতে চেষ্টা করি। কিন্তু তারা আমার কথা না শুনে বহিরাগত ছেলেদের সঙ্গে সংঘর্ষ বাধিয়ে দেয়।

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মাসুম হাওলাদার এ ব্যাপারে বলেন, খেলার মাঠে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারধরের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে আমি এবং হল প্রভোস্ট আহত হয়েছি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)