শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, বুধবার, ১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৫ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » অপরাধ » প্রবাসীকে কুপিয়ে নদীতে নিক্ষেপের ৫ মাস পর কঙ্কাল উদ্ধার
প্রথম পাতা » অপরাধ » প্রবাসীকে কুপিয়ে নদীতে নিক্ষেপের ৫ মাস পর কঙ্কাল উদ্ধার
বৃহস্পতিবার ● ১৫ ফেব্রুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রবাসীকে কুপিয়ে নদীতে নিক্ষেপের ৫ মাস পর কঙ্কাল উদ্ধার

---ময়মনসিংহ অফিস :: (৩ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.১২মি.) ময়মনসিংহের গফরগাঁওয়ের পাঁচবাগ ইউনিয়নের যাওয়াইল গ্রামের সবুজ মিয়া (২৫) নামের এক প্রবাসীকে কুপিয়ে নদীতে নিক্ষেপের ৫ মাস পর মাথা, হাত-পা বিহীন কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

আজ ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে তেতুলিয়া এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে মাথা ও হাত ছাড়া ক্ষতবিক্ষত লাশের অংশ বিশেষ কঙ্কাল উদ্ধার করে থানা পুলিশ।পরে নিহত সবুজের স্বজন ও পুলিশ লাশের গায়ের কাপড় থেকে উদ্ধার হওয়া জাতীয় পরিচয় পত্র দেখে সনাক্ত করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

স্থানীয় সূত্রে জানা যায়,নিহত সবুজ একই গ্রামের আলী নেওয়াজের কাছে বিদেশে যাওয়ার জন্য ১০ লাখ টাকা দেন। দীর্ঘদিনেও তাকে বিদেশে না পাঠাতে পারায় টাকা ফেরত চান সবুজ। এর জের ধরে গত বছরের ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে আলী নেওয়াজ ও তার ভাড়াটে লোকজন তেতুলিয়া মড়লবাড়ি এলাকায় ইজিবাইক থেকে নামিয়ে সবুজকে দা দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে মৃত ভেবে ব্রহ্মপুত্র নদে ফেলে দেয়।

এ ঘটনার পর তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরী দল ও পুলিশ ব্যাপক তল্লাশী চালিয়ে কোথাও খুঁজে না পেয়ে উদ্ধার অভিযান সমাপ্ত করে। কিন্তু পরিবারের সদস্যরা সবুজের খোঁজে প্রায় প্রতিদিনেই ব্রহ্মপুত্র নদ পাশে বসে আহাজারি করতে থাকে। অবশেষে এসব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলের এক কিলোমিটার ভাটি থেকে ব্রহ্মপুত্র নদে ভাসমান অবস্থায় ৪ মাস ২৬ দিন পর সবুজের মরদেহ স্থানীয় লোকজন দেখতে পেয়ে পুলিশকে খবর পাঠায়।

পরে পুলিশ ও নিহতের স্বজনরা মরদেহের সাথে থাকা মানিব্যাগ থেকে একটি সৌদি আরবের আকামা (পরিচয়পত্র), ৪টি বেদেশী নোট, দুটি পাঁচশত টাকার নোটসহ ১৩টি নোট উদ্ধার করে লাশটি সবুজের বলে সনাক্ত করে পুলিশ । এ সময় সবুজের মা মিনারা খাতুনের আহাজারিতে আশপাশের পরিবেশ ভারী হয়ে উঠে।

মরদেহ নদীতে ভাসতে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) এডিশনাল এসপি আবু বকর সিদ্দিক, গফরগাঁও সার্কেলের এডিশনাল এসপি রায়হানুল ইসলাম ও গফরগাঁও থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আব্দুল আহাদ খান।

প্রসঙ্গত এ ঘটনায় গত বছরের ১৯ সেপ্টেম্বর রাতেই নিহত সবুজের বাবা শহীদুল্লাহ বাদী হয়ে পাঁচবাগ ইউপি সদস্য ঝিতু মিয়া, পালের বাজার গ্রামের জহিরুল, জয়নাল, ঝাওয়াইল গ্রামের আদম বেপারী আলী নেওয়াজ, সন্ত্রাসী সেলিম ও চৌকা গ্রামের মাজেদুলসহ ৬জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৬/৭ জনকে আসামী করে গফরগাঁও থানায় একটি মামলা দায়ের করেন। পরে মামলাটির দায়িত্ব পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ওই মামলার আসামী আলী নেওয়াজ ও স্বপনকে গ্রেফতার করা হলেও অল্প দিনের মধ্যেই জামিনে বের হয়ে আসে।

এদিকে সবুজের বাবা শহীদুল্লাহ অভিযোগ করে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে বলেন, আসামীরা জামিন নিয়ে এসে মামলা তুলে নিতে অব্যাহত চাপ দিয়ে আসছে।

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আব্দুল আহাদ খান সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে বলেন, এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা ছিল। ওই মামলাটি হত্যা মামলায় রুপান্তরিত হবে।





অপরাধ এর আরও খবর

ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)