শিরোনাম:
●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা
রাঙামাটি, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৫ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » খুলনা বিভাগ » রাজপথে আন্দোলন করার মত শক্তি বিএনপি’র নেই : শেখ হেলাল এমপি
প্রথম পাতা » খুলনা বিভাগ » রাজপথে আন্দোলন করার মত শক্তি বিএনপি’র নেই : শেখ হেলাল এমপি
বৃহস্পতিবার ● ১৫ ফেব্রুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাজপথে আন্দোলন করার মত শক্তি বিএনপি’র নেই : শেখ হেলাল এমপি

--- বাগেরহাট অফিস :: (৩ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৫২মি.) আগামী ৩মার্চ খুলনা সার্কিট হাউজে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষে বাগেরহাট জেলা আওয়ামী লীগের আয়োজনে প্রস্তুতি সভায় বাগেরহাট-১ আসনের এমপি শেখ হেলাল উদ্দিন বলেছেন, রাজপথে আন্দোলন করার মত শক্তি বিএনপি’র নেই। বিএনপি নেত্রী এতিমদের টাকা চুরি করে জেলে গেছেন। তাই বিএনপি’র নেতাকর্মীদের কথা বলার মুখ নেই। আজ বৃহস্পতিবার বিকালে বাগেরহাট পৌরসভার অডিটরিয়ামে এ প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, বিগত দিনের কথা ভুলে গেলে চলবে না। আপনারা ঐক্যবদ্ধ থাকেন। ওদেরকে আমরা কোন অবস্থায় রাজপথে নামতে দেবো না। আর যদি কোন আওয়ামী লীগ নেতা তাদের সাথে খাতির করেন তাদেরকেও ছাড়া হবে না। এসময় তিনি দলীয় নেতাকর্মীদের আগামী ৩মার্চ খুলনা সার্কিট হাউজের জনসভা সফল করার জন্য আহবান জানান।
পৌর মেয়র খান হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাগেরহাট-২ আসনের এমপি আলহাজ্ব এ্যাড. মীর শওকাত আলী বাদশা, বাগেরহাট-৩ আসনের এমপি তালুকদার আব্দুল খালেক, বাগেরহাট-৪ আসনের এমপি আলহাজ্ব ডা. মোজাম্মেল হোসেন, সংরক্ষিত মহিলা আসনের এমপি হ্যাপী বড়াল, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এসএম কামাল হোসেন, সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন ও বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু।

এসময় বাগেরহাট জেলা আওয়ামী লীগের সদস্য ও শেখ হেলাল উদ্দিন এমপির একান্ত সচিব মো. ফিরোজুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু, কুচয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মাহফুজুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শেখ বশিরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি মো. মনির হোসেন, সাধারন সম্পাদক ওশান সরদার, জেলা শ্রমিকলীগের সভাপতি রেজাউর রহমান মন্টু, সাধারন সম্পাদক খান আবু বক্কর সিদ্দিক, জেলা যুবলীগের আহবায়ক সরদার নাসির উদ্দিন, বাগেরহাট জেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় আগামী ৩মার্চের জনসভা সফল করার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)