রবিবার ● ১৮ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে বিএনপি’র স্মারকলিপি
ঝালকাঠিতে বিএনপি’র স্মারকলিপি
ঝালকাঠি প্রতিনিধি :: (৬ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৪০মি.) ঝালকাঠিতে বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে জেলা বিএনপি। আজ রবিবার সকাল ১০টায় জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল মন্টু ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুরের নেতৃত্বে একটি দল জেলা প্রশাসকের কার্যালয়ে যায়। জেলা প্রশাসক মো. হামিদুল হক বিএনপির স্মারকলিপি গ্রহন করেন। পরে জেলা আইনজীবী সমিতি কার্যালয়ের সামনে সমাবেশ করে জেলা বিএনপি। এতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল মন্টু, সহসভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির বাবুল, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পি ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম। বক্তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি না দিলে কঠোর কর্মসূচি ঘোষণার হুশিয়ারি দেন। তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সকল রাজনৈতিক নেতাকর্মীর নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।





ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু
দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি
বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র্যালি
তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল
ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত
শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী