শিরোনাম:
●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা
রাঙামাটি, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৮ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে বিদ্যুৎ সংযোগের নামে গ্রাহকদের কাছ থেকে অর্থ উত্তোলনের অভিযোগ
প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে বিদ্যুৎ সংযোগের নামে গ্রাহকদের কাছ থেকে অর্থ উত্তোলনের অভিযোগ
রবিবার ● ১৮ ফেব্রুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পটুয়াখালীতে বিদ্যুৎ সংযোগের নামে গ্রাহকদের কাছ থেকে অর্থ উত্তোলনের অভিযোগ

---হাসান আলী,পটুয়াখালী প্রতিনিধি :: (৬ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৫৩মি.)পটুয়াখালীর মির্জাগঞ্জের কিসমত শ্রীনগর গ্রামে গ্রাহকদের কাছ থেকে বিদ্যুৎ সংযোগের নামে প্রতারনার মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার ঘটনায় বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন গ্রামবাসী।
উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে কাফুলা গ্রামের আবদুল খালেক হাওলাদারের বিরুদ্ধে কিসমত শ্রীনগর গ্রামের ৩০ জন গ্রাহক স্বাক্ষরিত ২ লক্ষ ৯৭ হাজার টাকা আত্মসাতের লিখিত অভিযোগটি দাখিল করেন ২৮ জানুয়ারি। উপজেলা নির্বাহী অফিসার অভিযোগটি তদন্তের জন্য মির্জাগঞ্জ থানায় প্রেরন করেছেন। এদিকে তদন্তের ১৯দিন পার হলেও এখন পর্যন্ত তদন্ত প্রতিবেদন দাখিল করেননি তদন্তকারী কর্মকর্তা এএসআই মোঃ কবির হোসেন।
অভিযোগে জানা যায়, মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়নের কিসমত শ্রীনগর ও কাফুলা গ্রামে পল্লী বিদ্যুতের বিআরইবি প্রকল্পের অধীনে নতুন বিদ্যুৎ সংযোগ দেয়া ও বিদ্যুতের খুটি কিনে আনার কথা বলে একই গ্রামের মোঃ আবদুল খালেক ৫৪ জন গ্রাহকের কাছ থেকে ৫ হাজার ৫শত টাকা করে ২ লক্ষ ৯৭ হাজার টাকা উত্তোলন করেন গত বছরের মার্চ মাসে এবং দুই মাসের মধ্যে বিদ্যুত সংযোগ দেয়ার কথা বলেন।
অভিযোগকারী মোঃ খোকন হাওলাদার ও মোঃ ইউসুফ জানান,এক বছর আগে টাকা দিয়েছি এখন পর্যন্ত বিদ্যুত পাইনি। উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দেওয়ার পরে বিক্ষুব্ধ গ্রাহকরা শ্রীনগর গ্রামে সিলভাইরার পার বাজারে আবদুল খালেককে পেয়ে উক্ত গ্রাহকরা টাকা ফেরৎ চায়। টাকা না পেয়ে গ্রাহকরা তাকে রশি এনে বেধেঁ ফেলার চেষ্টা করেন। পরে খালেক হাওলাদারের পুত্র এসে বিদ্যুতের নামে যে টাকা উত্তোলন করা হয়েছে তা দুই দিনের মধ্যে ফেরৎ দেয়ার আশ্বাস দেন। কিন্তু এর ১৬ দিন অতিবাহিত হলেও আজ পর্যন্ত উত্তোলনকৃত টাকা না দিয়ে টালবাহানা করছে এবং এখন অভিযুক্ত আবদুল খালেক খুঁটি পরিবহনের জন্য আরো ৬০ হাজার টাকা দাবী করেছেন বলে জানান গ্রাহকরা।
এ বিষয়ে মোঃ আবদুল খালেক টাকা উত্তোলনের কথা স্বীকার করে বলেন, গ্রাহকদের কাছ থেকে টাকা উঠিয়ে অফিসে জমা দিয়েছি। কয়েক দিনের মধ্যে বিদ্যুতের খুটি বসানো হবে। এখন ঠিকাদার খুটি পরিবহনের জন্য আমার কাছে ৬০ হাজার টাকা দাবী করেন। টাকা না দিলে বিদ্যুতের মালামাল পরিবহনসহ কাজ না করার কথা বলেন।
এ প্রসঙ্গে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের জিএম বলেন, সরকার সম্পূর্ণ বিনা খরচে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছে। এতে গ্রাহককে কোন টাকা দিতে হবেনা। যদি কেউ কোন গ্রাহকের কাছ থেকে একটি টাকাও উত্তোলন করে তাহলে তাঁর বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। অভিযোগ তদন্তকারী কর্মকর্তা মির্জাগঞ্জ থানার এএসআই মোঃ কবির হোসেন বলেন, বিদ্যুত সংযোগের নামে টাকা উত্তোলনের ঘটনা সত্যতা পাওয়া গেছে। আবদুল খালেক গ্রাহকদের কাছ থেকে বিদ্যুতের নামে যে টাকা উত্তোলন করেছেন তা ১৫ দিনের মধ্যে ফেরত দিবেন। টাকা ফেরৎ না দিলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, তদন্তের জন্য মির্জাগঞ্জ থানা পুলিশের কাছে দেয়া হয়েছে। তদন্ত প্রমানিত হলে তার বিরুদ্ধে প্রতারনা মূলক মামলা দায়ের করা হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)