শিরোনাম:
●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা
রাঙামাটি, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৯ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » দেশের জাতীয় নির্বাচন আরো সমৃদ্ধশালী হোক : প্রধানমন্ত্রী
প্রথম পাতা » গাজিপুর » দেশের জাতীয় নির্বাচন আরো সমৃদ্ধশালী হোক : প্রধানমন্ত্রী
সোমবার ● ১৯ ফেব্রুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশের জাতীয় নির্বাচন আরো সমৃদ্ধশালী হোক : প্রধানমন্ত্রী

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (৭ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.১৮মি.) প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের সর্ব বৃহৎ শৃংখলা বাহিনী হিসেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক গৌরবময় ঐতিহ্য রয়েছে। কাজেই আমাদের বাংলাদেশের ইতিহাসের সাথেও এ বাহিনী সম্পৃক্ত রয়েছে। আসন্ন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আপনাদের প্রতিটি সদস্যকে সব সময় প্রস্তুত থাকতে হবে। ভোটের অধিকার জনগণের মৌলিক অধিকার, সেটা যেন তারা যথাযথভাবে প্রয়োগ করতে পারেন, আমরা চাই আমাদের দেশের জাতীয় নির্বাচন আরো সমৃদ্ধশালী হোক, জনগণ তার সাংবিধানিক অধিকারটা যেন তারা প্রয়োগ করতে পারে সেই বিষয়টা যথাযথভাবে আপনাদের দৃষ্টি দিতে হবে।

তিনি বলেন, জাতির পিতা নেতৃত্বে এদেশে মানুষ যখন মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে তখন এ আনসার বাহিনীর ৪০ হাজার থ্রি নট থ্রি রাইফেল ছিল মুক্তিযোদ্ধাদের প্রথম অস্ত্র। মহান স্বাধীনতা যুদ্ধে এ বাহিনীর যে সকল শহীদ আত্মাহুতি দিয়ে গেছেন এবং তাঁদের যে অবদান সে অবদান জাতি চির দিন স্মরণ করবে।

তিনি ১৯ ফেব্রুয়ারি সোমবার সকালে গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৮তম জাতীয় সমাবেশে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী সকাল সাড়ে ১০টার দিকে আনসার ও ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তাফা কামাল উদ্দীন এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিন তাঁকে স্বাগত জানান। জাতীয় সংগীতের পর প্রধানমন্ত্রী একটি সবুজ রঙের খোলা জীপে করে প্যারেড পরিদর্শন করেন। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিন এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন। সমবেত আনসারদের কুচকাওয়াজে সালাম ও অভিবাদন গ্রহণের পর প্রধানমন্ত্রী সাহসিকতা ও সেবামূলক কাজে বিশেষ ভূমিকা রাখার জন্য আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের পদক পরিয়ে দেন। এরপর তিনি কেক কাটেন এবং আনসার সদস্যদের অংশগ্রহণে সচেতনতামূলক নাটিকা দেখেন ও সরকারের উন্নয়ন কর্মকান্ড নিয়ে রচিত গান শোনেন। প্রধানমন্ত্রী আনসার সদস্যদের নির্মিত ক্ষুদ্র ও কুটির শিল্পের স্টলও পরিদর্শন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আ ক ম মোজাম্মেল হক, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সামসুল হক টুকু, জাহিদ আহসান রাসেল এমপি, স্বরাষ্ট্র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, পুলিশের আইজিপি ডঃ মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আক্তারউজ্জামান, জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ প্রমুখ।
---
প্রধানমন্ত্রী আনসার ভিডিপির সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে বলেন, যখন বিএনপি জামায়াত জোট আগুন দিয়ে রেললাইন পুড়াচ্ছিল, রাস্তায় যাত্রীবাহী বাস পুড়িয়ে দিয়ে মানুষকে হত্যা করছিল তখন আপনারা বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন, সেজন্য আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ। তিনি বলেন, আপনারা একটি শৃংখলা বাহিনীর সদস্য, কাজেই যে কোন মূল্যে দেশের শান্তি শৃংখলা আপনাদের রক্ষা করতে হবে, তা আপনাদের পবিত্র দায়িত্ব। আর সেই সাথে সাথে আপনারা সঠিকভাবে চেইন অব কমান্ড মেনে দায়িত্ব ও কর্তব্য পালনে সব সময় সচেষ্ট থাকবেন সেটাই আমরা চাই।

প্রধানমন্ত্রী বলেন, অতিসম্প্রতি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সার্কেল এডজুটেন্ট, কোম্পানী কমান্ডার, বিভিন্ন পদবীর ব্যাটালিয়ন আনসার, কোয়াটার মাষ্টার এবং অধস্তন কর্মকর্তা-কর্মচারিদের সর্বনিন্ম ১ হাজার ৩০০ টাকা থেকে সর্বোচ্চ ৫ হাজার ৪০০ টাকা পর্যন্ত আমরা ঝুঁকি ভাতা চালু করেছি। উপজেলা আনসার কোম্পানী কমান্ডার ও ইউনিয়ন আনসার কোম্পানী কমান্ডাদের যথাযথ ভাতা প্রদানের বিষয়টিও সরকার বিবেচনায় রেখেছে।

এ ছাড়া আনসার-ভিডিপি সদস্যদের কুটিরশিল্প পরিদর্শন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী ব্যাটালিয়ন সদরের অবকাঠামো প্রকল্প উদ্বোধন করেন।

প্রতিষ্ঠা বার্ষিকী ও জাতীয় সমাবেশ উপলক্ষে গাজীপুরের সফিপুর আনসার-ভিডিপি একাডেমিকে সাজানো হয় বর্নিল সাজে।





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ

আর্কাইভ