শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২০ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » কৃষি » নাগা মরিছেই লাখ পতি হতে চান নিজামউদ্দিন
প্রথম পাতা » কৃষি » নাগা মরিছেই লাখ পতি হতে চান নিজামউদ্দিন
মঙ্গলবার ● ২০ ফেব্রুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নাগা মরিছেই লাখ পতি হতে চান নিজামউদ্দিন

---মো. আবুল কাশেম,বিশ্বনাথ প্রতিনিধি :: মো. নিজামউদ্দিন নাগা মরিছের চাষ করে দেড় লাখ টাকা আয় করতে চান। আয়ের জন্য তিনি পরিশ্রম করে যাচ্ছেন নিয়মিতভাবে। নিজ বাড়ির সামনে প্রায় ২২ ডিসিমেল জায়গায় এ বছর নাগা মরিছের চাষ করেছেন।
৪ ভাইয়ের মধ্যে ৩য় নিজামউদ্দিন। ৩ ভাই প্রবাসে আছেন। তারপরও নিজের পায়ে দাঁড়াতে অই যুবকের অলসতা নেই। নিজামউদ্দিন বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের ছমির আলীর পুত্র।
সোমবার ১৯ ফেব্রুয়ারী নিজামউদ্দিনের নাগা মরিছের বাগান ঘুরে দেখা গেছে, সবুজ মাঠে ফুল ফুটতে শুরু করেছে নাগার গাছে। ফুল ফুটায় খুশি কৃষক।
এ ব্যাপারে কৃষক মো. নিজামউদ্দিন বলেন, কৃষির প্রতি আমার আলাদা ভালবাসা। যার ফলে আমি সব সময় কৃষি নিয়ে ব্যস্থ থাকি। আর বর্তমানে আমাকে বেশী আগ্রহী করে তুলেছেন রামধানা গ্রামের জাতীয় কৃষি পুরস্কার প্রাপ্ত বেলাল আহমদ ইমরান। তিনি বলেন, নিজের পায়ে দাঁড়ানো হচ্ছে আমার প্রধান এবং প্রধান কাজ। এ বছর ২২ ডিসিমেল জায়গায় ৪২৫টি নাগা মরিছের চারা রোপন করেছি। চারাগুলো বর্তমানে ফুল ফুটা শুরু করেছে। একটি গাছে ৪০০ নাগা মরিছ ধরার আশা আছে আমার। ৫০ পয়সা করে বিক্রি করলে প্রায় দেড় লাখ টাকা বিক্রি হবে বলে আশাবাদি সে। এতে ব্যয় হয়েছে প্রায় ৭-৮ হাজার টাকা। আশাকরি আমার লক্ষমাত্রা পূরণ হবে যদি আবহাওয়া অনুকুলে থাকে।
জাতীয় কৃষি পুরস্কার প্রাপ্ত কৃষক বেলাল আহমদ ইমরান বলেন, চেষ্ঠা চালিয়ে যাচ্ছি বেকার, মেধাবী ও উদ্যমী যুবকদেরকে কৃষি কাজে জড়িত করার। সেই লক্ষে কাজ করছি এবং সে ধারা অব্যাহত রেখেছি।
ডাক্তার মো. শানুর আলী মামুন বলেন, খুব ভাল লাগে যুবকেরা ভাল কাজগুলো করলে। এভাবে যুবকেরা এগিয়ে আসলে বিশ্বনাথ উপজেলায় কৃষি ক্ষেত্রে বিপ্লব ঘটবে বলে আমি আশা রাখি।
বিশ্বনাথ উপজেলা কৃষি অফিসার আলীনূর রহমান বলেন, বিশ্বনাথের বেকার, শিক্ষিত যুবকেরা ধীরে ধীরে কৃষি কাজে এগিয়ে আসছে। যা দেশ ও জাতির জন্য খুবই ভাল। আমাদের পক্ষ থেকে যতটুকু সহযোগিতার প্রয়োজন আমরা অই যুবককে সহযোগিতা করে যাব।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মো. আব্দুর রহমান বলেন, নাগা মরিছে ভিটামিন সি রয়েছে। নাগা মরিছ পরিমান মত খেলে ব্্েরইনের উপকার হয় তবে অতিরিক্ত খেলে গ্যাসটিক সমস্যা হতে পারে।
উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদার বলেন, খুবই প্রসংসনীয় উদ্যোগে আমি এই উদ্যোগকে সাধুবাদ জানাই। যুবকেরা আরো এগিয়ে আসার দরকার বলে আমি মনে করি।





আর্কাইভ