শনিবার ● ২৪ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » শিরোনাম » সিলেট নগরীতে অবৈধ দখল উচ্ছেদ অভিযান
সিলেট নগরীতে অবৈধ দখল উচ্ছেদ অভিযান
সিলেট প্রতিনিধি :: (১২ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ২.১৩মি.) সড়ক ও ফুটপাতে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে সিলেট নগরীর মদীনা মার্কেট এলাকায় বিশেষ উচ্ছেদ অভিযান শুরু করেছে সিসিক।
সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে আজ শনিবার সকাল ৯টা থেকে অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ শুরু করা হয়। শনিবার সকাল ৯টার দিকে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরিফুজ্জামানসহ বিপুলসংখ্যক পরিচ্ছন্নতাকর্মী নগরীর মদিনা মার্কেট পয়েন্ট থেকে উচ্ছেদ অভিযান শুরু করেন।
এর আগে বৃহস্পতিবারের অভিযানে মদিনা মার্কেট এলাকার সিলেট-সুনামগঞ্জ সড়ক ও ফুটপাতে থাকা পাঁচ শতাধিক অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়।
এ প্রসঙ্গে মেয়র আরিফুল হক চৌধুরী বলেছিলেন, ‘ফুটপাত দখল করে ব্যবসা না করতে আদালতের নির্দেশনা থাকার পরও কোন অদৃশ্য শক্তির বলে হকাররা আবারও ফুটপাত দখল করে ব্যবসা করছে। যারা নগরের বাসিন্দাদের সুখ, শান্তি চায় না তারাই ফুটপাত দখলের মদদ দিচ্ছে। এখন থেকে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।’ তিনি আরও জানিয়েছিলেন, সিলেট-সুনামগঞ্জ সড়ক কোন অবৈধ স্থাপনা থাকতে পারে না।
স্থানীয় সূত্রে জানা যায়, মদিনা মর্কেট ব্যবসায়ী সমিতি কর্তৃক ফুটপাত দোকানদার থেকে প্রতিদিন ৫০ থেকে ১০০শত টাকা চাঁদা আদায় করা হয়। এতে স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানে ঠিক মতো ক্রেতা সমাগম কমে গেছে। ব্যবসায়ীদের দাবি, অবৈধ দোকান যাতে রাস্তায় আর না বসে সে ব্যাপারে স্থায়ী ব্যবস্থা নেয়া হোক।





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান