বৃহস্পতিবার ● ১ মার্চ ২০১৮
প্রথম পাতা » শিরোনাম » বিশ্বনাথে সিএনজি অটোরিকশা’সহ চালক নিখোঁজ
বিশ্বনাথে সিএনজি অটোরিকশা’সহ চালক নিখোঁজ
বিশ্বনাথ প্রতিনিধি :: (১৭ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১৩মি.) গতকাল বুধবার (২৮ ফেব্রুয়ারী) রাত থেকে সিএনজি অটোরিকশা’সহ বিসু মালাকার নামের এক গাড়ি চালক নিখোঁজ হয়েছেন। তিনি সিলেটের বিশ্বনাথে উপজেলার মজলিস ভোগশাইল গ্রামের নিখিল মালাকারের ছেলে।
নিখোঁজ ব্যক্তির পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার সরিষপুর গ্রামের মো.গৌছ আলীর সিএনজি অটোরিকশা গাড়িটি গত তিন মাস ধরে ভাড়ায় নিয়ে চালিয়ে আসছেন চালক বিসু মালাকার। তিনি প্রতিদিন সকালে গাড়ি নিয়ে বের হয়ে রাত ১০টার মধ্যে গাড়িটি আবার গ্যারেজে রেখে যান। প্রতিদিনের মতো বুধবার সকালে গাড়ি নিয়ে তিনি বের হন। কিন্তু বুধবার রাত ১০টা হয়ে গেলেও তিনি গাড়ি গ্যারেজে বন্ধ কররেনি এবং আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত তিনি বাড়ি ফেরেননি। খোঁজাখুঁজি করেও চালক বিসু মালাকার এবং সিএনজি অটোরিকশার সন্ধান পাওয়া যায়নি। বিসুর ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে গাড়ির মালিক গৌছ আলী বলেন, প্রায় তিন মাস পূর্বে নতুন গাড়ি ক্রয় করি। গাড়ি ক্রয় করার পর থেকে চালক বিসু মালাকার ভাড়ায় গাড়িটি চালিয়ে যাচ্ছে। কিন্তু বুধবার গাড়ি নিয়ে সে বের হয়। আজ ১ মারচ বৃহস্পতিবার সকাল পর্যন্ত সে ফিরেনি।





রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান
রাঙামাটি-২৯৯ আসনের জনগণের কাছে আমাদের পার্টির দায়বদ্ধাতা আছে : নির্মল বড়ুয়া মিলন
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা