শনিবার ● ১০ মার্চ ২০১৮
প্রথম পাতা » অপরাধ » একাধিক মামলার পলাতক আসামি ছাত্রশিবির নেতা গ্রেফতার
একাধিক মামলার পলাতক আসামি ছাত্রশিবির নেতা গ্রেফতার
বিশ্বনাথ প্রতিনিধি :: (২৬ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১.২৩মি.) সিলেটের বিশ্বনাথ থানা পুলিশের হাতে একাধিক মামলার পলাতক আসামি সিলেট সরকারি কলেজের ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও বর্তমান সিলেট মহানগর ছাত্রশিবিরের সাহিত্য বিষয়ক সম্পাদক মামুন হোসাইন (৩০) গ্রেফতার। তিনি বিশ্বনাথ উপজেলার মির্জারগাঁও গ্রামের আকমল হোসাইনের ছেলে। ৯ মার্চ শুক্রবার সন্ধ্যায় তাকে সিলেট নগরী থেকে গ্রেফতার করে পুলিশ।
থানা পুলিশ জানায়, বিশ্বনাথ থানার এএসআই কামরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সিলেট নগরীতে অভিযান চালায়। অভিযানকালে একাধিক মামলার পলাতক আসামি শিবির নেতা মামুনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত শিবির নেতার বিরুদ্ধে সিলেট এয়ারপোর্ট থানায় মামলা রয়েছে। যার নং ৮ (তাং-১১.১২.১৩ইং)। রাজধানী ঢাকা উত্তর পশ্চিম থানায় মামলা নং ৩১ (১১) ১৪ইং ও সিলেট দক্ষিণ সুরমা থানায় মামলা নং ৩ (তাং-১৪.১২.১২ইং)। এসব মামলা আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।
একাধিক মামলার পলাতক আসামি শিবির নেতাকে গ্রেফতারের সত্যতা স্বীকার করে থানার ওসি শামসুদ্দোহা পিপিএম বলেন, গ্রেফতারকৃত আসামিকে শনিবার আদালতে প্রেরণ করা হবে।





পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা