শিরোনাম:
●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
রাঙামাটি, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১০ মার্চ ২০১৮
প্রথম পাতা » জনদুর্ভোগ » সুবিধা নয় প্রিপেইড মিটারে অসুবিধার উন্নতি হয়েছে
প্রথম পাতা » জনদুর্ভোগ » সুবিধা নয় প্রিপেইড মিটারে অসুবিধার উন্নতি হয়েছে
শনিবার ● ১০ মার্চ ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুবিধা নয় প্রিপেইড মিটারে অসুবিধার উন্নতি হয়েছে

---সিলেট প্রতিনিধি :: (২৬ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৪৯ মি.) সুবিধা নয় প্রিপেইড মিটারে অসুবিধার উন্নয়ন হয়েছে, বেড়েছে বিদ্যুৎ গ্রাহকদের ভোগান্তি। অথচ বিদ্যুৎ বিল নিয়ে হয়রানি আর নানা অনিয়ম দূর করতে দেশে প্রিপেইড মিটার বসানোর উদ্যোগ নিয়েছিল সরকার। আর সেই উদ্যোগই এখন সিলেটের গ্রাহকদের ভোগান্তির অন্যতম কারন হয়ে দেখা দিয়েছে।

সুবিধার কথা মাথায় রেখে সিলেটে এই প্রিপেইড মিটার নিয়ে চলছে নানা অব্যবস্থাপনা। একদিকে মানহীন প্রিপেইড মিটার বসানো হচ্ছে, অন্যদিকে লোড বাড়াতে বিদ্যুৎ বিতরণ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা গ্রাহকদের কাছ থেকে নিচ্ছে বাড়তি টাকা। এ নিয়ে সিলেটে বিদ্যুৎ গ্রাহকদের মধ্যে বিরাজ করছে ক্ষোভ। ঘটছে অপ্রীতিকর ঘটনাও। তাই বলা যায় সুবিধা নয় প্রিপেইড মিটারে অসুবিধার উন্নয়ন হয়েছে

জানা যায়, সম্প্রতি সিলেট মহানগরীর বাসা, বাড়ি ও বিভিন্ন মার্কেটে বিদ্যুতের প্রিপেইড মিটার বসানোর কাজ শুরু হয়। পূর্বের পোস্টপেইড মিটার সরিয়ে নতুন প্রিপেইড মিটার বসাতে গ্রাহকদের কাছ থেকে বিভিন্ন অঙ্কের নেয়া হয়। কিন্তু মানহীন প্রিপেইড মিটার বসানোর ফলে শুরু থেকেই ভোগান্তি পোহাচ্ছেন গ্রাহকরা।

নগরীর কয়েকজন ভুক্তভোগী বিদ্যুৎ গ্রাহক জানান, তাদের বাসা-বাড়িতে প্রিপেইড মিটার বসানোর পর থেকেই যখন-তখন বন্ধ হয়ে যায় মিটার। বিদ্যুতের পর্যাপ্ত ইউনিট থাকলেও হুট করে বিচ্ছিন্ন হয়ে যায় সংযোগ। এ সমস্যা নিয়ে বিদ্যুৎ অফিসে যোগাযোগ করা হলে লোড বাড়ানোর কথা বলা হয়। কিন্তু লোড বাড়ানোর ক্ষেত্রে কোন ফি ধার্য না থাকলেও বিদ্যুৎ বিভাগের কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারীরা গ্রাহকদের কাছ থেকে টাকা আদায় করছেন।

গ্রাহকদের অভিযোগ, টাকা দিয়ে লোড বাড়ানোর পরও প্রিপেইড মিটারের হুটহাট বন্ধ হয়ে যাওয়া থামছে না। লোড চার কিলোওয়াট বাড়ালে মিটারে দেখাচ্ছে দুই কিলোওয়াট। প্রিপেইড বিলে ‘বিবিধ’ নামে একটি শ্রেণিতে গ্রাহকদের কাছ থেকে ইচ্ছেমতো টাকা আদায় করা হচ্ছে। এছাড়া পর্যাপ্ত রিচার্জ সেন্টার না থাকায় গ্রাহকদেরকে মিটার রিচার্জ করতে গিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ক্ষুব্ধ গ্রাহকরা গত বুধবার দুপুরে সিলেট নগরীর ১৬নং ওয়ার্ডে এক বিদ্যুৎ কর্মচারীকে আটকে রাখেন কাউন্সিলর কার্যালয়ে। খবর পেয়ে বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এই নির্বাহী প্রকৌশলী পারভেজ আহমদ ঘটনাস্থলে যান।

এসময় গ্রাহকরা তার কাছে নানা অভিযোগ জানান। নির্বাহী প্রকৌশলী তাৎক্ষণিকভাবে কিছু গ্রাহকের সমস্যার সমাধান এবং বাকি সমস্যাগুলো পরবর্তীতে সমাধানের আশ্বাস দেন।

ঘটনাস্থলে থাকা কয়েকজন বিদ্যুৎ গ্রাহক জানান, বিদ্যুৎ বিভাগের শিপলু, দেলওয়ার, জুনেদ, প্রদীপ, নবাব নামের কর্মকর্তা-কর্মচারীরা প্রিপেইড মিটার বসাতে এবং লোড বাড়াতে গ্রাহকদের কাছ থেকে টাকা আদায় করে। এছাড়া কোন গ্রাহকের কতটুকু লোড প্রয়োজন, এটা জিজ্ঞেস না করেই কর্মচারীরা মিটার বসিয়ে চলে যায়।

এ ব্যাপারে ১৬নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ বলেন, ‘প্রিপেইড মিটার বসানোর ক্ষেত্রে যদি জনপ্রতিনিধিদের সাহায্য নেয়া হত, তবে ঝামেলা হত না। গ্রাহকরা অভিযোগ নিয়ে আমাদের কাছে আসছেন, আমরা বিদ্যুৎ অফিসকে জানাচ্ছি। তারা যদি সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ না নেয়, তবে গ্রাহকরা যেকোনভাবে ক্ষোভ প্রকাশ করতে পারেন।’

এ বিষয়ে বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এই নির্বাহী প্রকৌশলী পারভেজ আহমদ বলেন, ‘লোড বাড়াতে টাকা নেয়ার কথা না। কেউ টাকা দাবি করলে গ্রাহক যেন না দেন। কারো মিটার বন্ধ হলে যতটুকু লোড প্রয়োজন আমরা দেব। বিদ্যুৎ বিভাগের কারও বিরুদ্ধে অভিযোগ পেলে আমরা ব্যবস্থা গ্রহন করবো।





জনদুর্ভোগ এর আরও খবর

নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে
দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে
রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা
ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ
পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ
রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ  ফাঁদ ! রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ !
আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ
জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ
কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ
আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)