শিরোনাম:
●   কাউখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তি পুর্নভাবে অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী ●   চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত ●   রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? ●   ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা ●   মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন
রাঙামাটি, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১১ মার্চ ২০১৮
প্রথম পাতা » অপরাধ » পাঁচ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
প্রথম পাতা » অপরাধ » পাঁচ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
রবিবার ● ১১ মার্চ ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাঁচ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

---ময়মনসিংহ অফিস :: (২৭ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১২মি.) ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানা এলাকায় পাঁচ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ময়মনসিংহ র‌্যাব ১৪। পরে আটককৃত মাদক ব্যবসায়ী বাদশা মিয়া (৫০)কে পাগলা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আজ ১১ মার্চ রবিবার পাগলা থানায় মাদক আইনে মামলা দিয়ে বাদশা মিয়াকে আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেল হাজতে পাঠানো হয়েছে। তার আগে গতকাল শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ র‌্যাব ১৪ এর একটি দল অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে বাদশা মিয়াকে আটক করে থানায় সোপর্দ করে।

থানা সূত্রে জানা যায়, গফরগাঁও উপজেলার পাগলা থানার মশাখালী রেলক্রসিং এলাকায় বসবাসকারি বাদশা মিয়া দীর্ঘদিন ধরে বসতবাড়িতে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য রেখে ব্যবসা করে আসছিলেন। এমন খবরের ভিত্তিতে গতকাল শনিবার রাতে ময়মনসিংহ র‌্যাব ১৪ এর একটি দল অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করে। পরে বাদশা মিয়ার বসতঘরে তল্লাশি চালিয়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজাসহ পরে বাদশা মিয়াকে পাগলা থানা পুলিশের কাছে সোপর্দ করে র‌্যাব।

পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান আকন্দ এ সত্যতা নিশ্চিত করে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে জানান, রবিবার মাদক আইনে মামলা দিয়ে বাদশা মিয়াকে আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেল হাজতে পাঠানো হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)