রবিবার ● ১১ মার্চ ২০১৮
প্রথম পাতা » অপরাধ » পাঁচ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
পাঁচ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
ময়মনসিংহ অফিস :: (২৭ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১২মি.) ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানা এলাকায় পাঁচ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ময়মনসিংহ র্যাব ১৪। পরে আটককৃত মাদক ব্যবসায়ী বাদশা মিয়া (৫০)কে পাগলা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আজ ১১ মার্চ রবিবার পাগলা থানায় মাদক আইনে মামলা দিয়ে বাদশা মিয়াকে আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেল হাজতে পাঠানো হয়েছে। তার আগে গতকাল শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ র্যাব ১৪ এর একটি দল অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে বাদশা মিয়াকে আটক করে থানায় সোপর্দ করে।
থানা সূত্রে জানা যায়, গফরগাঁও উপজেলার পাগলা থানার মশাখালী রেলক্রসিং এলাকায় বসবাসকারি বাদশা মিয়া দীর্ঘদিন ধরে বসতবাড়িতে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য রেখে ব্যবসা করে আসছিলেন। এমন খবরের ভিত্তিতে গতকাল শনিবার রাতে ময়মনসিংহ র্যাব ১৪ এর একটি দল অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করে। পরে বাদশা মিয়ার বসতঘরে তল্লাশি চালিয়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজাসহ পরে বাদশা মিয়াকে পাগলা থানা পুলিশের কাছে সোপর্দ করে র্যাব।
পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান আকন্দ এ সত্যতা নিশ্চিত করে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে জানান, রবিবার মাদক আইনে মামলা দিয়ে বাদশা মিয়াকে আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেল হাজতে পাঠানো হয়েছে।





পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা