মঙ্গলবার ● ১৩ মার্চ ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে তাঁতীলীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
খাগড়াছড়িতে তাঁতীলীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
খাগড়াছড়ি প্রতিনিধি:: (২৯ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৩৮ মি.) খাগড়াছড়িতে বাংলাদেশ তাঁতীলীগের জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৩ মার্চ সকাল ১১টায় খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে জেলা তাঁতীলীগের সভাপতি সূয্যলেখা চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তাঁতীলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ফজলুল হক রিপন।
অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে আরো উপস্থিত ছিলেন তাঁতীলীগের কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক মো. মমতাজ উদ্দিন ভুইয়া, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ সমীর দত্ত চাকমা, খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো. রফিকুল আলম, জেলা তাঁতীলীগের যুগ্ন সম্পাদক কিরন জ্যাতি চাকমা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজ প্রমুখ।
এসময় অনুষ্ঠানে জেলা তাঁতীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কেচিংমং মাষ্টারের সঞ্চালনায় বক্তব্যে রাখেন তাঁতীলীগের কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক মো. মমতাজ উদ্দিন ভুইয়া, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ সমীর দত্ত চাকমা, খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো. রফিকুল আলম, জেলা তাঁতীলীগের যুগ্ন সম্পাদক কিরন জ্যাতি চাকমাসহ তাঁতীলীগের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ।
বক্তারা বিগত সময়ে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের কথা উল্লেখ করে দেশে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে তাঁতীলীগকে বাংলাদেশ আওয়ামীলীগের সাথে সম্বন্বয় করে আগামী নির্বাচনেও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।
এসময় জেলা তাঁতীলীগ নেতৃবৃন্দও শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আগামী নির্বাচনে সহায়ক ভূমিকা পালন করার প্রত্যয় ব্যক্ত করেন।
পরে খাগড়াছড়ি জেলা তাঁতীলীগের সভাপতি সূয্যলেখা চাকমার সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১