শিরোনাম:
●   কাউখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তি পুর্নভাবে অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী ●   চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত ●   রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? ●   ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা ●   মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন
রাঙামাটি, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১১ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার প্রস্তুতি চলছে
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার প্রস্তুতি চলছে
শুক্রবার ● ১১ ডিসেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার প্রস্তুতি চলছে

---


মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর প্রতিনিধি:: গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে আগামী ২০১৬ সালের বিশ্ব ইজতেমাকে সফল করতে ময়দানের প্রস্তুতি কাজ এগিয়ে চলছে ৷ কাজে অংশ নিতে ছুটে আসছে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলি্ল ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা৷ প্রতিদিন শত শত মানুষ বিশ্ব ইজতেমা ময়দানে প্যান্ডেল প্রস্তুতির কাজে অংশ নিচ্ছে ৷
১১ ডিসেম্বর শুক্রবার ছুটির দিন হওয়ায় ভোর থেকে ইজতেমা ময়দানে রাজধানী ও আশপাশের এলাকা থেকে নানা বয়সের লোকের সমাগম ঘটে৷ ইজতেমা ময়দানে এখন রাতদিন চলছে প্রস্তুতির কাজ ৷
টঙ্গীর তুরাগ তীরে আগামী ২০১৬ সালের ৮ জানুয়ারী থেকে ১০ জানুয়ারী প্রথম পর্ব এবং ৪ দিন বিরতি দিয়ে ১৫ থেকে ১৭ জানুয়ারী দ্বিতীয় পর্বের ইজতেমা অনুষ্ঠিত হবে৷ এবারই প্রথম ৬৪ জেলাকে ২ ভাগে ভাগ করা হয়েছে৷ এই প্রথম ৩২ জেলার তাবলীগ জামাতের মুসলি্লরা বিশ্ব ইজতেমায় শরিক হবেন৷ বাকি ৩২ জেলার মুসল্লীরা আগামী ২০১৭ সালের ইজতেমায় শরীক হবেন৷
বিশ্ব ইজতেমার প্রস্তুতিবিষয়ক জিম্মাদার গিয়াস উদ্দিন আহমেদ জানান, ইজতেমা উপলক্ষে তুরাগ নদীর পারে বিশাল প্যান্ডেল নির্মাণ করা হচ্ছে৷ ১৬০ একর এলাকাজুড়ে বাঁশ স্থাপনের পর এখন প্যান্ডেল তৈরির কাজ চলছে৷ খুটির উপর এখন সামিয়ানার কাজ করা হচ্ছে৷ প্রতিদিন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা দলবেঁধে ইজতেমা ময়দানে এসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করছে৷ ইজতেমার নিয়মানুযায়ী যাবতীয় কাজ সম্পন্ন করতে তাবলিগ জামাতের অনুসারী ছাড়াও বিভিন্ন পেশা ও বয়সের লোকজন প্রস্তুতিকাজে অংশ নেয়৷
তিনি আরো বলেন, জায়গা সঙ্কুলানের অভাবে এই প্রথমবার দেশের ৬৪ জেলাকে সমান দুইভাগে ভাগ করা হয়েছে৷ এবারই প্রথম ২০১৬ সালে ৩২ জেলার তাবলীগ জামাতের মুসল্লীরা এবং ২০১৭ সালে বাকি ৩২ জেলার মুসলি্লরা ইজতেমায় শরিক হবেন৷ মাঠের পশ্চিম-উত্তর দিকে আন্তর্জাতিক নিবাস তৈরির কাজ দ্রুত এগিয়ে চলছে৷ এ ছাড়া স্যানিটারি, গ্যাস, বিদ্যুত্‍ সংযোগসহ অন্য কাজ সম্পন্ন করতে কয়েকটি জামাতকে দায়িত্ব দেয়া হয়েছে জোড় ইজতেমার পর থেকে বিভিন্ন জেলার শতাধিক জামাত মাঠের কাজে নিয়োজিত করা হয়েছে৷
শুক্রবার সকালে ময়দানে স্বেচ্ছায় কাজ করতে আসা মুসলি্লরা বলেন, প্রতি বছর লোকসংখ্যা বাড়ে কিন্তু জায়গা বাড়ে না৷ তাই মুসলি্লদের চলাচলের সুবিধার্থে ময়দানের পাশে বাটা ফ্যাক্টরি, টিএসসি, এটলাস হোন্ডা, আশরাফ সেতু, সেনা কল্যাণ ভবনের পরিত্যক্ত সরকারি জমি ইজতেমা ময়দানের নামে বরাদ্দ দেয়ার জন্য তারা দাবি জানান৷
গাজীপুর-২ আসনের এমপি ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. জাহিদ আহসান রাসেল বলেন, ময়দানে আসা মুসলি্লদের সুবিধার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়দানের অবকাঠামো উন্নয়নে এ পর্যন্ত ১১৬ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন৷ যার কাজ চলমান রয়েছে৷ গাজীপুরের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর এবারও ৩ তলা বিশিষ্ট নতুন ৫ টি টয়লেট ভবন তৈরী করছেন৷
গাজীপুরের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নিবার্হী প্রকৌশলী মো. মোস্তফা জানান, বিশ্ব ইজতেমা শুরুর আগেই এসব ভবনের কাজ সমাপ্ত হবে৷





আর্কাইভ