শিরোনাম:
●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
রাঙামাটি, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৯ মার্চ ২০১৮
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » হাইকোর্টের নির্দেশ অমান্য করে নবীগঞ্জে অবাধে চলছে পাহাড় নিধন
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » হাইকোর্টের নির্দেশ অমান্য করে নবীগঞ্জে অবাধে চলছে পাহাড় নিধন
সোমবার ● ১৯ মার্চ ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হাইকোর্টের নির্দেশ অমান্য করে নবীগঞ্জে অবাধে চলছে পাহাড় নিধন

---নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: (৫ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১২.৩৩মি.) হাইকোর্টের নির্দেশ উপেক্ষা করে নবীগঞ্জ উপজেলার পাহাড়ী অঞ্চল বলে খ্যাত দিনারপুর এলাকার বিভিন্ন স্থানে টিলা কেটে প্রাকৃতিক সৌর্ন্দয্য নষ্ট করছে একদল পাহাড় খেকো চক্র। গত ৭/৮ দিন ধরে ওই এলাকার কান্তুুর টিলা সংলগ্ন একটি টিলা থেকে অবাধে মাটি কেটে বিক্রি করা হচ্ছে। তাদের ভয়ে এলাকার মানুষ প্রকাশ্যে প্রতিবাদ জানাতে পারছে না। গত শনিবার সকালে গোপলার বাজার পুলিশ ফাঁড়ির একদল পুলিশের ‘লোক দেখানো’ অভিযানে সকালে সময় মাটি কাটা বন্ধ থাকলে ওই দিন বিকালেই ফের শুরু হয়ে যায় মাটি কাটা। স্থানীয় লোকজন বার বার প্রশাসনকে অবগত করার পরও প্রশাসন কোন কার্যকরী প্রদক্ষেপ না নেওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল।
খোঁজ নিয়ে জানা যায়, নবীগঞ্জ উপজেলার দিনারপুরের দক্ষিণ কায়স্থগ্রামের উঁচু একটি টিলা থেকে কয়েক দিন ধরে মাটি কাটছে স্থানীয় প্রভাবশালীরা। স্থানীয়রা জানান, ওই গ্রামের সোহেল, মারুফসহ একটি স্থানীয় প্রভাবশালী পাহাড় খেকো চক্র ওই টিলা কাটায় জড়িত। তারা প্রকাশ্যে টিলা কেটে মাটি বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। স্থানীয় লোকজন আরো জানায়, একসময় পশু-পাখির কলকাকলিতে মুখরিত থাকত দিনারপুরের পাহাড়ি এলাকা। বিশেষ করে বন্য বানরের জন্য বিখ্যাত ছিল এ এলাকা। তখন এসব দেখার জন্য বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা ছুটে আসত। কিন্তু কালের বিবর্তনে আজ তা হারিয়ে যেতে বসেছে। পাহাড় কেটে জঙ্গল উজাড় করে ফেলায় এখন আর আগের মতো পশু-পাখি দেখা যায় না। অভিযোগ উঠেছে, এক শ্রেণির অসাধু কর্মকর্তা-কর্মচারীর সহায়তায় স্থানীয় প্রভাবশালী লোকজন ও রাজনৈতিক দলের নেতারা সিন্ডিকেট করে এসব পাহাড় ও টিলা কেটে মাটি বিক্রি করে আঙুল ফুলে কলাগাছ হচ্ছেন। এদিকে, গত বছর দিনারপুরের সকল পাহাড় ও টিলা সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ওই এলাকার পাহাড় কাটা নিয়ে জারি করা এক রুলের চূড়ান্ত শুনানি শেষে গত বছরের ১২ জানুয়ারি বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। হাই কোর্টের এই রায়ের পরেও কিভাবে টিলা কাটা হয় এনিয়ে নানা আলোচনা সমালোচনার শেষ নেই।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন-হাসান সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে বলেন, পাহাড় বা টিলা কাটার বিষয়ে প্রশাসন সব সময় সচেতন রয়েছে। নিয়মিত খোঁজ খবর নেয়া হচ্ছে। কায়স্থগ্রামের টিলা কাটার খবর পাওয়ার পর তা বন্ধ করে দেওয়া হয়েছে। যদি আর কেউ কাটে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, সংবাদটি রবিবার রাত সাড়ে ৮ টার সময় লেখা পর্যন্ত দক্ষিন কায়স্থগ্রামে টিলা কাটা অব্যাহত রয়েছে।





প্রকৃতি ও পরিবেশ এর আরও খবর

নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন
দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে
তামাক চাষের জন্য বন ও পাহাড় উজাড় করা হচ্ছে তামাক চাষের জন্য বন ও পাহাড় উজাড় করা হচ্ছে
শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ পলিথিন জব্দের জরিমানা আদায় : দেশব্যাপী অভিযান শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ পলিথিন জব্দের জরিমানা আদায় : দেশব্যাপী অভিযান
ভালো কাজের স্বীকৃতি পেলেন রাঙামাটি সওজ এর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা ভালো কাজের স্বীকৃতি পেলেন রাঙামাটি সওজ এর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা
ঈশ্বরগঞ্জে ঝড়ে ঘরবাড়ি লণ্ডভণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি ঈশ্বরগঞ্জে ঝড়ে ঘরবাড়ি লণ্ডভণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)