মঙ্গলবার ● ২০ মার্চ ২০১৮
প্রথম পাতা » নওগাঁ » নওগাঁয় বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা
নওগাঁয় বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা
নওগাঁ প্রতিনিধি :: (৬ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৩৬মি.) হাই কোর্টের আপিল বিভাগ বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিন স্থগিত করার প্রতিবাদে সারা দেশের ন্যায় নওগাঁয় পুলিশ বেষ্টনীর মধ্যে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
পুলিশি বাধার কারণে জেলা বিএনপি’র কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শহরের অভ্যন্তরে প্রবেশ করতে পারেনি। সমাবেশে শহরের বিভিন্ন স্থান থেকে ছোট ছোট মিছিল জেলা কার্যালয়ে এসে একত্রিত হলে কার্যালয়ের সামনে পুলিশির বাধার মুখেই এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার দুপুরে জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা লেঃ কর্নেল (অবঃ) আব্দুল লতিফ খান, জেলা বিএনপি’র সভাপতি ও পৌর মেয়র নজমুল হক সনি, সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপন ও জাহিদ হাসান পলাশ প্রমুখ। বক্তারা অবিলম্বে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবী জানান।





আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু
আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১
আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি
আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত
আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ
আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল
আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩