সোমবার ● ২৬ মার্চ ২০১৮
প্রথম পাতা » খুলনা বিভাগ » বাগেরহাটে সড়ক র্দূঘটনায় অজ্ঞাত মহিলার মৃত্যু
বাগেরহাটে সড়ক র্দূঘটনায় অজ্ঞাত মহিলার মৃত্যু
বাগেরহাট অফিস :: (১২ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.২১মি.) বাগেরহাটে মাজারে সড়ক র্দূঘটনায় অজ্ঞাত বৃদ্ধার (৬০) মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে বাগেরহাট-খুলনা মহা সড়কের মাজার এলাকায় এ ঘটনা ঘটে। এসময় পথচারী ও আশপাশের লোকজন অজ্ঞাত ওই মহিলাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে গোলাপি ছাপা রংয়ের শাড়ী ও বোরখা পরিহিত অবস্থায় ছিল।
বাগেরহাট মডেল থানার এসআই হিরন সরকার জানান, খবর পেয়ে বাগেরহাট সদর হাসপাতালে গিয়ে অজ্ঞাত ওই বৃদ্ধাকে মৃত অবস্থায় পাই। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। হাসপাতালের মর্গে লাশের ময়না তদন্ত শেষে রবিবার বিকালে শহরের সরুইস্থ সরকারি কবরস্থনে তাকে দাফন করা হয়েছে। নিহতের পরিচয় জানার জন্য দেশের প্রতিটি থানায় বার্তা প্রেরন করা হয়েছে।





কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ