শিরোনাম:
●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা
রাঙামাটি, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৬ মার্চ ২০১৮
প্রথম পাতা » কৃষি » রাঙামাটিতে তামাককে নিরুৎসাহিত : আখ চাষে ব্যাপক সম্ভাবনা, সাথী ফসল মিষ্টি আলুর বাম্পার ফলন
প্রথম পাতা » কৃষি » রাঙামাটিতে তামাককে নিরুৎসাহিত : আখ চাষে ব্যাপক সম্ভাবনা, সাথী ফসল মিষ্টি আলুর বাম্পার ফলন
সোমবার ● ২৬ মার্চ ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে তামাককে নিরুৎসাহিত : আখ চাষে ব্যাপক সম্ভাবনা, সাথী ফসল মিষ্টি আলুর বাম্পার ফলন

---ষ্টাফ রিপোর্টার :: (১২ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩৩মি.) রাঙামাটির পাহাড়ে আখ চাষে ব্যাপক সম্ভাবনা দেখা দিয়েছে। এবছর আখের পাশাপশি সাথী ফসল হিসাবে বাম্পার ফলন হয়েছে মিষ্টি আলুর । পাহাড়ি পতিত জমিতে আখ ক্ষেতে সাথী ফসল হিসাবে সবজীর চাষ করে প্রচুর লাভবান হয়েছেন চাষীরাা। আখের পাশাপশি একই জমিতে সব্জী আবাদে ভাল ফলন হওয়ায় পাহাড়ে আখ চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে।
পাহাড়ি মাটি কৃষি আবাদের জন্য অত্যন্ত উপযোগী। এ সম্ভাবনাকে কাজে লাগাতে বাংলাদেশ সুগারক্রপ গবেষনা ইনস্টিটিউট ২০১২ সাল থেকে রাঙামাটিসহ তিন পার্বত্য জেলায় কাজ শুরু করে। তামাককে নিরুৎসাহিত করে পাহাড়ি পতিত জমিতে আখ চাষে স্থানীয় চাষীদের উদ্ধুদ্ধ করছেন তারা। এরই মধ্যে তামাকের পরিবর্তে আখ চাষে এগিয়ে এসেছেন অনেকে।
চলতি বছর রাঙামাটির সদর ও কাউখালী উপজেলায় ২৫০ হেক্টর জমিতে আখ চাষ হয়েছে। এ সব জমিতে আখের সাথে সাথী ফসল হিসাবে চাষ হয়েছে মিষ্টিআলু, গাজর, সিমসহ ১৭টি সবজির। কাউখালীর বগাপাড়া গ্রামের কৃষানী তাপসী চাকমা জানান তার আখের জমিতে আখের পাশাপশি সাথী ফসলের মধ্যে অনেক বেশি ফলন হয়েছে মিষ্টি আলুর। কাউখালীর সাক্রাছড়ির আখ চাষী পরিতোষ কার্বারী জানান মিষ্টি আলু ফলন এত বেশি হয়েছে যে আখ চাষীরা এবার ভালো লাভ পেয়েছে। মিষ্টি আলু বিভিন্ন স্থানে সরবরাহ হচ্ছে বলে তিনি জানান। আখের দুই সারির মধ্যবর্তী জমিতে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করায় এবার অন্য যে কোন ফসল থেকে মিষ্টি আলুর চাষ করে বেশি লাভবান হচ্ছে কৃষকরা ।
বাংলাদেশ সুগারক্রপ গবেষনা ইনিষ্টিটিউট রাঙামাটির বৈজ্ঞানিক সহকারী নিকসন চাকমা, রাঙামাটির সদর ও কাউখালী উপজেলায় ১৮ জাতের আখ চাষ করা হচ্ছে। এর মধ্যে চুষে খাওয়া ও গুড় তৈরীর আখের জাত রয়েছে বলে জানান তিনি । পাহাড়ের আখ ক্ষেতে ফলন কেমন তার গবেষনা চলছে।
আখের জাত গুলোর মধ্যে রয়েছে আই এস ডি (ঈশ্বরদী) -২৬, আই এস ডি (ঈশ্বরদী) -২৪, আই এস ডি (ঈশ্বরদী) -৩৮, আই এস ডি (ঈশ্বরদী) -৪০,বিএস আর আই -৪১ অমৃত (চুষে খাওয়া ও গুড় তৈরীর জাত) , বিএস আর আই -৪২ রংবিলাস, (চুষে খাওয়ার জাত, যা পার্বত্য এলাকার জন্য খুবই উপযোগী), বিএস আর আই -৪৩, বিএস আর আই -৪৪ বিএস আর আই -৬৯(অস্ট্রেরিয়া) , ভি এম সি-৮৬-৫৫০ (ফিলিফাইন)। সি ও -২০৮-(ভারত) ও চায়না-(চীন) জাত,(চুষে খাওয়ার জাত, যা পার্বত্য এলাকার জন্য খুবই উপযোগী) আখের চাষ হচ্ছে। এর গবেষনার জন্য চাষ হচ্ছে চুষে খাওয়া আখ রণাঙ্গন (গুড় জাত), মিশ্রীমালা ও মধুমালা, বনপাড়া গেন্ডারী টাঙ্গাইল গেন্ডারী, ও চাদ৭পুরী গেন্ডারী জাতের আখ।
রাঙামাটিতে আখ চাষের পাশাপাশি কম খরচে সবজি চাষে বেশি লাভ হওয়ায় আখ চাষে কৃষকদের আগ্রহ অনেক বেড়ে গেছে। কারণ তামাকের চেয়ে আখ চাষে লাভ বেশী পাচ্ছে কৃষক।
বাংলাদেশ সুগারক্রপ গবেষনা ইনিষ্টিটিউট রাঙামাটির উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ধনেশ্বর তংচঙ্গ্যা জানান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় ও কৃষি গবেষনা ফাউন্ডেশন এর অর্থায়নে দুটি প্রকল্পের মধ্যে একটি সম্প্রসারণ মুলক ও দ্বিতীয়টি গবেষনামূলক কার্যক্রম বাস্তবায়ন করছে। বাংলাদেশ সুগারক্রপ গবেষনা ইনিষ্টিটিউট রাঙামাটি সদর ও কাউখালীতে গবেষনা কার্যক্রম আর ৪টি উপজেলা নানিয়ারচর, বাগাইছড়ি, জুরাছড়ি, ও কাপ্তাই উপজেল্য়া আখের চাষ সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়ন করছে। সুগারক্রপ গবেষনা ইনিষ্টিটিউট আক চাষে ১৭ জাতে সব্জী আবাদের জন্য চাসেিদর উদ্ধুদ্ধ করেছে। তিনি জানান,তামাকের চেয়ে আখ চাষে লাভ বেশি। পরিবেশ বান্ধব হওয়ায় ঠিক থাকে জমির উর্বরতাও। তাই আখ চাষ জনপ্রিয় হয়ে উঠায় পাহাড়ে তামাক চাষের আগ্রাসন কমতে শুরু করছে। আগামীতে পাহাড়ের আখ চাষ ও তারসাথী ফসল হিসাবে বিভিন্ন সব্জীর আবাদে বেড়ে যাওয়ায় রাঙামাটি সহ অপর দুই পার্বত্য জেলার কৃষিতে বিরাট ইতিবাচক প্রভাব পড়বে বলে তিনি উল্লেখ করেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)