শিরোনাম:
●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » অপরাধ » পার্বতীপুরে সংখ্যালঘুু পরিবারের বসতবাড়ি দখলের চেষ্টার অভিযোগ
প্রথম পাতা » অপরাধ » পার্বতীপুরে সংখ্যালঘুু পরিবারের বসতবাড়ি দখলের চেষ্টার অভিযোগ
রবিবার ● ১ এপ্রিল ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পার্বতীপুরে সংখ্যালঘুু পরিবারের বসতবাড়ি দখলের চেষ্টার অভিযোগ

--- পার্বতীপুর প্রতিনিধি :: (১৮ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.০৮ মি.) দিনাজপুরের পার্বতীপুরে গায়ের জোরে এক সংখ্যালঘু পরিবারের বসত বাড়ী দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার মনমথপুর ইউনিয়নের দেগলাগঞ্জ বাজারের চেনা ঠাকুর শীলের ছেলে সন্তোষ কুমার শীল গত ১৪ মার্চ পার্বতীপুর মডেল থানায় তার প্রতিবেশী নজরুল কাজী, নুর ইসলাম কাজী, মিজান কাজী, বাদল কাজী ও তাদের পিতা কাজী কুতুব উদ্দীনসহ ৫ জনের বিরুদ্ধে লিখিত এ অভিযোগ করেন।
অভিযোগে জানা যায়, ২০১৪সালে তাজনগর মৌজার জেএল নম্বর ৮ দাগ নং ৯৮০ খতিয়ান ৪৬২ তফসিলের দুই দশমিক তিন আট শতক জমির মধ্যে ৪০শতক জমি সন্তোষ ঠাকুর তার জ্ঞাতি ভাই রামপ্রসাদ ঠাকুরের কাছ থেকে ক্রয় সুত্রে মালিকানা লাভ করেন। সেই থেকে ওই জমিতে বাড়ি নির্মান করে বাবা চেনা ঠাকুরসহ পরিবারের অন্যান্য সদস্যরা বসবাস করে আসছেন। এ জমির মালিকানা দাবী করে নজরুল কাজী, নুর ইসলাম কাজী, মিজান কাজী ও বাদল কাজী ২০১৫সালে দিনাজপুরের সিনিয়র সহকারী জজ আদালতে মামলা (নং ৮/১৫) করেন। কিন্তু মহামান্য আদালত  মামলাটি খারিজ করে দেন। এ ঘটনার পর থেকে প্রতিপক্ষের লোকজন লাঠিসোটা ও গায়ের জোরে তাদের বসতভিটে থেকে উচ্ছেদের চেষ্টা করতে থাকে। গত ১৪ মার্চ ২০১৮ অভিযুক্ত ব্যক্তিগণ লাঠিসোটা ও ভাড়াটে লোকজন নিয়ে তাদের বসত ভিটায় খুটি গেড়ে আরেকদফা দখলের চেষ্টা চালায়। এ দফায় প্রতিবেশীদের সহযোগীতায় ঘটনাস্থল থেকে তাদের সরিয়ে দেয়া হয়। তবে ভবিষ্যতে যে কোন মুহূর্তে বিবাদী পক্ষ বসতবাড়িতে হামলা চালিয়ে আবারও তাদের উচ্ছেদের চেষ্টা চালাতে পারে। এ শংকায় সন্তোষ ঠাকুর শীল পার্বতীপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। আজ রবিবার সকালে সরেজমিন ঘটনাস্থলে গেলে, সংখ্যালঘু পরিবারের গৃহবধু পপি রানী (২৬) কান্নাজড়িত কন্ঠে বলেন “বাবু তোমরা হামার দিকে না তাকাইলে হামার বাড়ি ওরা দখল করি নিবে। আমি মেয়ে মানুষ খোলা যায়গায় গোসল করতে হয়, গোসলের যায়গা ঘিরে দিতে গেলেও ওরা বাঁধা দেয়। আর কতদিন খোলা আকাশের নিচে স্নান কোরমো?” এ ব্যাপারে প্রতিপক্ষ নজরুল কাজীর সাথে যোগাযোগ করা হলে তিনি সন্তোষ ঠাকুর শীলের সাথে জমির মালিকানা নিয়ে তাদের পরিবারের বিরোধের কথাস্বীকার করে দাবী করেন, বর্ণিত তফসিলের দুই দশমিক তিন আট একর জমি সিএস রেকর্ডে আমার দাদা কাজী ছমির উদ্দীনের নামে রয়েছে। এ জন্য আমরা আদালতে মামলা করেছি। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমরা ওই জমিতে কোন ঘর-দোর তুলতে দিবো না । এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুল হক প্রধান সন্তোষ ঠাকুর শীলের তার বাড়িতে হামলা ও উচ্ছেদের চেষ্টার লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছেন।





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)

আর্কাইভ