শিরোনাম:
●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
রাঙামাটি, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৩ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » যুব সমাজকে মাদক ও ইভটিজিং প্রতিরোধ করতে হবে
প্রথম পাতা » চট্টগ্রাম » যুব সমাজকে মাদক ও ইভটিজিং প্রতিরোধ করতে হবে
মঙ্গলবার ● ৩ এপ্রিল ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুব সমাজকে মাদক ও ইভটিজিং প্রতিরোধ করতে হবে

---রাঙ্গুনিয়া প্রতিনিধি:: (২০ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৪৮মি.) তরুনরাই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সমাজ থেকে মাদক নির্মূল করতে তরুনদের ভূমিকা রাখতে হবে। যুব সমাজকে মাদক ও ইভটিজিং প্রতিরোধ করতে হবে। পুলিশ বাহিনী সামাজিক যে কাজগুলো করেন সামাজিক সংগঠনকে এই কাজগুলো করতে হবে। তাহলে সমাজ থেকে সামাজিক অপরাধ কমে যাবে। রাঙ্গুনিয়ায় মাদক ও  ইভটিজিং বিরোধী সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভুঞা একথা বলেন। । মঙ্গলবার ৩ এপ্রিল বিকেলে উপজেলার কোদালা ইউনিয়নের ধোপাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক সংগঠন এ্যাডভেঞ্চার এসোসিয়েশন সমাবেশের আয়োজন করে। সংগঠনের সভাপতি মো. কায়স’র সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি’র বক্তব্য দেন ওমান বঙ্গবন্ধু পরিষদের সভাপতি জসিম উদ্দিন, কোদালা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বদিউল আলম মাস্টার, কোদালা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি কাউছার নূর লিটন, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডের প্রচার সম্পাদক ফারুক আহমদ তালুকদার, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মাহমুদুল ইসলাম রাসেল, যুগ্ন সম্পাদক রাসেল রাসু, কোদালা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আবু তাহের, এ্যাডভেঞ্চার এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন এরশাদ প্রমুখ। আলোচনা শেষে ২৯ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। শেষে মাদকবিরোধী কনসার্ট পরিবেশিত হয়।





আর্কাইভ