রবিবার ● ১৩ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » উল্লাপাড়ায় জামায়াতের দুই নেতা আটক
উল্লাপাড়ায় জামায়াতের দুই নেতা আটক

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে পৃথক স্থান থেকে জামায়াতের দুই নেতাকে আটক করা হয়েছে ৷ শরিবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে নিজ নিজ এলাকা থেকে তাদের আটক করেছে থানা পুলিশ৷ আটকৃতরা হলো,উপজেলার রড়হর ইউনিয়ন জামায়াতের আমীর ,অলিপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে বুলবুল হাসান ও থানা জামায়াতের রোকন,উপজেলার শ্যামপুর গ্রামের আব্দুর জব্বারের ছেলে আব্দুল মতিন৷ বুলবুল হাসান ঢাকা মহানগর জামায়াতের আমীর রফিকুল ইসলাম খাঁনের বিশেষ সহকারী দ্বায়িক্ত পালন করে আসছে ৷
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কউশিক আহম্মেদ জানান,গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের নিজ নিজ এলাকা থেকে আটক করা হয়েছে ৷ আটককৃতের বিরুদ্ধে একাধিক নাশকতা মামলার গ্রেফতারী পরয়োনা রয়েছে ৷ তারা দীর্ঘ দিন আত্মগোপনে ছিলে ৷ রবিবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে বলেও তিনি জানান ৷
আপলোড : ১৩ ডিসেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : দুপুর ২.৩০ মিঃ





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা