শিরোনাম:
●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটি, রবিবার, ২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৫ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » বগুড়া » সরকার প্রাথমিক শিক্ষাখাতে ৬৮ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী
প্রথম পাতা » বগুড়া » সরকার প্রাথমিক শিক্ষাখাতে ৬৮ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী
বৃহস্পতিবার ● ৫ এপ্রিল ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সরকার প্রাথমিক শিক্ষাখাতে ৬৮ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী

---বগুড়া জেলা প্রতিনিধি ::(২২ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.১২মি.) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শুধু প্রাথমিক শিক্ষাখাতে ৬৮ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে। সরকারের এই মহতি উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করতে শিক্ষকদের পাশাপশি অভিভাবকদের দায়িত্বশীল হতে হবে। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, মানসম্মত শিক্ষায় গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি যতœশীল হতে হবে। এলক্ষ্যে শিশুদের দুপুরের খাবার তৈরী করে টিফিন বক্সে পাঠাতে হবে। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে এদেশ স্বাধীন না হলে একটি প্রাথমিক বিদ্যালয়ও সরকারী হতো না। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় দেশে মোট ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয় সরকারীকরণ করা হয়েছে। বিগত বিএনপি জোটের শাসন আমলের চেয়ে বর্তমানে শিক্ষকদের বেতন-ভাতা কয়েক গুণ বৃদ্ধি করা হয়েছে। বিদ্যালয় গমনোপযোগী শতভাগ শিশুর ভর্তি নিশ্চিতকরণ, ঝরেপড়া রোধ ও মানসম্মত প্রাথমিক শিক্ষা অর্জনের লক্ষ্যে আজ বৃহস্পতিবার বগুড়ার গাবতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ চত্ত্বরে আয়োজিত মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুস সামাদ এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (বগুড়া সদর সার্কেল) সনাতন চক্রবর্তী, প্রাথমিক শিক্ষা রাজশাহী বিভাগের বিভাগীয় উপ-পরিচালক আবুল খায়ের, সাবেক এমপি কামরুন নাহার পুতুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচ আজম খান। আরও বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার হোসেন আলী, উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি লতিফুল বারী মিন্টু, উপজেলা যুবলীগের সভাপতি নজরুল ইসলাম বিটুল, এসএমসির সভাপতি সাংবাদিক আবু মুসা, আহসানউল্লাহ মাষ্টার, মাহফুজুল হক সুইট ও শিক্ষক খায়রুল, আমেনা, গামা।

অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক মাহবুবুর রহমান, শামিমা আক্তার ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিলটন হোসাইন।

এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সরকারী কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।





বগুড়া এর আরও খবর

শ্রমিকদের একমাত্র প্রাণের দল বিএনপি : লালু শ্রমিকদের একমাত্র প্রাণের দল বিএনপি : লালু
বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল
বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গাবতলীতে মিলাদ মাহফিল বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গাবতলীতে মিলাদ মাহফিল
গাবতলীতে  বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ গাবতলীতে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ
গাবতলীতে আন্তর্জাতিক শ্রমিক দিবসে আলোচনা সভা গাবতলীতে আন্তর্জাতিক শ্রমিক দিবসে আলোচনা সভা
শিবগঞ্জে বিএনপির নেতৃত্বে নাগরিক ঐক্যের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গণতন্ত্র মঞ্চের নিন্দা শিবগঞ্জে বিএনপির নেতৃত্বে নাগরিক ঐক্যের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গণতন্ত্র মঞ্চের নিন্দা
হাজীবিবি হায়াতুননেছা তালুকদারের ৩২তম মৃত্যু বার্ষিকী পালিত হাজীবিবি হায়াতুননেছা তালুকদারের ৩২তম মৃত্যু বার্ষিকী পালিত
গাবতলীতে ছাত্রদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত গাবতলীতে ছাত্রদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
তরফভাইখাঁ সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ তরফভাইখাঁ সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
গাবতলীতে জামায়াতে ইসলামীর সুধী সমাবেশে অনুষ্ঠিত গাবতলীতে জামায়াতে ইসলামীর সুধী সমাবেশে অনুষ্ঠিত

আর্কাইভ