শিরোনাম:
●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা
রাঙামাটি, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৫ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » মহালছড়িতে মানববন্ধন
প্রথম পাতা » খাগড়াছড়ি » মহালছড়িতে মানববন্ধন
বৃহস্পতিবার ● ৫ এপ্রিল ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মহালছড়িতে মানববন্ধন

---মহালছড়ি প্রতিনিধি :: (২২ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.১৯মি.) খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার বৌদ্ধ শিশুঘর স্কুল এন্ড কলেজের সুনয়ন ত্রিপুরা নামের এক এইচ,এস,সি পরীক্ষার্থীর প্রবেশ পত্র বাবদ ৫শত টাকা অনাদায়ের দায়ে পরীক্ষা অংশগ্রহন করতে না দেওয়ায় অধ্যক্ষ চাইলাপ্রু মারমা’র বিরুদ্ধে দুর্নীতি ও সেচ্ছাচারিতার অভিযোগ এনে মানববন্ধন করেছে মহালছড়ি কলেজ ছাত্রলীগ। আজ ৫ মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় কলেজ প্রাঙ্গণে কলেজ ছাত্রলীগ সভাপতি হামিদুল ইসলামের নেতৃত্বে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় মহালছড়ি উপজেলা ছাত্রলীগ এর সভাপতি জিয়াউর রহমান জিয়া, জেলা ছাত্রলীগ এর সদস্য রোকন মিয়া, পরীক্ষা বঞ্চিত সুনয়ন ত্রিপুরাসহ ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ ও পরীক্ষা দিতে আসা অনেক পরীক্ষার্থী এ মানব বন্ধনে অংশগ্রহন করেন।
নেতৃবৃন্দ মানববন্ধনে অভিযোগ করে বলেন, মাত্র ৫ শত টাকার কারণে একজন গরীব ছাত্রের পরীক্ষায় অংশগ্রহনে বঞ্চিত করাতে প্রমাণিত হয় বৌদ্ধ শিশু ঘর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ চাইলাপ্রু মারমা একজন দুর্নীতিবাজ। সুনয়ন ত্রিপুরা যথোপযুক্ত ক্ষতিপূরণসহ অধ্যক্ষ চাইলাপ্রু মারমা’র বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানান বক্তারা।
পরীক্ষা বঞ্চিত সুনয়ন ত্রিপুরা বলেন, আমি গরীব, লেখাপড়া খরচ চালানো আমার অভিভাবকের সামর্থ্য নেই। তাই আমি নিজে দিনমজুরী করে লেখাপড়া চালিয়ে আসছি। অনেক কষ্ট করে আমি টাকা যোগাড় করে ফরমপিলাপ করেছি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, অধ্যক্ষ আমাকে পরীক্ষায় অংশগ্রহন করতে দেননি। পরীক্ষার আগের দিন প্রবেশ পত্র আনতে কলেজে গেলে আমি ৫শত টাকা দিতে অপারগতা জানালে অধ্যক্ষ চাইলাপ্রু মারমা আমাকে তাড়িয়ে দেন। পরের দিন অর্থাৎ ২ মার্চ পরীক্ষার দিন আমাকে টাকা নিয়ে পরীক্ষা কেন্দ্রে যেতে বলে। আমি সময় মতো পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকলেও কলেজ অধ্যক্ষ চাইলাপ্রু মারমা পরীক্ষা কেন্দ্রে আসেন সাড়ে ১১টায়। তখন আমার পবেশ পত্র না থাকায় ডিউটিরত শিক্ষকরা আমাকে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেয়নি। আমার কলেজ অধ্যক্ষ অনেক দেরীতে এসে আমি প্রবেশ পত্রের কথা জানতে চেয়ে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। সেদিন আর আমার পরীক্ষা দেওয়া সম্ভব হয়নি। আমি পরীক্ষা দেওয়ার জন্য অনেক কাকুতি মিনতি করলে অধ্যক্ষ আমাকে তারপর দিন কেন্দ্রে আসতে বলে। সেদিনও আমি পরীক্ষা কেন্দ্রে যথাসময়ে উপস্থিত ছিলাম কিন্তু অধ্যক্ষ পরীক্ষা কেন্দ্রে আসেননি। আবার যদি পূণরায় আমার ফরম ফিলাপ করতে হয় তাহলে কিভাবে টাকা যোগাড় করবো বা আদৌ পরীক্ষা দেওয়া সম্ভব হবে কিনা ভেবে পাচ্ছিনা। একমাত্র গরীব হওয়াটাই আমার অপরাধ, এ অপরাধে আমি পরীক্ষা থেকে বঞ্চিত হলাম।
এ অভিযোগের বিষয়ে বৌদ্ধ শিশুঘর স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ চাইলাপ্রু মারমা’র সাথে যোগাযোগ করা হলে, তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, সুনয়ন ত্রিপুরা একজন ভবঘুরে ছাত্র, সে সময়মতো প্রবেশ পত্র নিতে আসেনি। কতিপয় ব্যক্তির উস্কানিতে সে আমার বিরুদ্ধে এসব করছে।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন
নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন
খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই
খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার
খাগড়াছড়ি ২৯৮ নং আসনে ৭টি প্রার্থীর মনোনয়পত্র বৈধ, বাতিল-৮ খাগড়াছড়ি ২৯৮ নং আসনে ৭টি প্রার্থীর মনোনয়পত্র বৈধ, বাতিল-৮
খাগড়াছড়ি আসনে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল খাগড়াছড়ি আসনে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
ইট ভাটা চালুর দাবিতে খাগড়াছড়িতে সড়ক অবরোধ ইট ভাটা চালুর দাবিতে খাগড়াছড়িতে সড়ক অবরোধ
হাদি হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল হাদি হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)