শুক্রবার ● ১৩ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » মহালছড়িতে মারমাদের ঐতিহ্যবাহি খেলাধূলার উদ্বোধন
মহালছড়িতে মারমাদের ঐতিহ্যবাহি খেলাধূলার উদ্বোধন
মহালছড়ি প্রতিনিধি :: (৩০ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সকাল ১১.২২মি.) খাগড়াছড়ির মহালছড়িতে প্রতি বছরের ন্যায় চৈত্রসংক্রান্তির সময় মারমাদের ঐতিহ্যবাহি প্রধান উৎসব “সাংগ্রাইং” উদযাপন উপলক্ষে সিঙ্গিনালা শাপলা সংঘের উদ্যেগে মারমা সম্প্রদায়ের বিভিন্ন ঐতিহ্যবাহি খেলাধূলার আয়োজন করা হয়। আজ ১৩ এপ্রিল শুক্রবার সকাল সাড়ে ৮টায় এ খেলাধুলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, আমেরিকান সিনিয়র সাইনটিষ্ট মংসানু মারমা’র পিতা ও সিঙ্গিনালার প্রবীণ শিক্ষক মংচাইওরী মারমা।
এসময় আরো উপস্থিত ছিলেন শাপলা সংঘের প্রতিষ্ঠাতা মংসাগ্য মারমা, গ্রাম প্রধান থৈঅংজাই কার্বারী, মুবাছড়ি ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি মংরে মারমা, সাধারণ সম্পাদক অংসাথোয়াই মারমা, শাপলা সংঘের সভাপতি আনুমং মারমা, থুইসাপ্রু মারমাসহ অনেকে। ৩দিন ব্যাপী এ খেলাধূলার মধ্যে মারমাদের একমাত্র ঐতিহ্যবাহি খেলা ‘ঘিলা খেলা’ ও ‘পানি খেলা’ অন্যতম। এছাড়াও ছোট বড় সবার জন্য বিভিন্ন ধরণের খেলাতো রয়েছে।
উল্লেখ্য, বাংলা পুরাতন বছরের বিদায় ও নববর্ষকে স্বাগত জানিয়ে পার্বত্য চট্টগ্রামে আদিবাসীদের আলাদা আলাদা নামে উৎসব পালন করে থাকে। চাকমারা ‘বিজু’, মারমারা ‘সাংগ্রাইং’, ত্রিপুরারা ‘বৈসুক’। পার্বত্য চট্টগ্রামে প্রধান তিন সম্প্রদায়ের উৎসবের তিন আদ্যক্ষরকে নিয়ে বৈসাবি হিসেবে প্রতিবছর এই উৎসব পালন হয়ে আসছে।





দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের