শিরোনাম:
●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ
রাঙামাটি, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৪ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » উপ সম্পাদকীয় » শোক শ্রদ্ধা আর স্বাধীনতার বুদ্ধিজীবি দিবস
প্রথম পাতা » উপ সম্পাদকীয় » শোক শ্রদ্ধা আর স্বাধীনতার বুদ্ধিজীবি দিবস
সোমবার ● ১৪ ডিসেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শোক শ্রদ্ধা আর স্বাধীনতার বুদ্ধিজীবি দিবস

---

মাহবুবুর রহমান :: আজ শহীদ বুদ্ধিজীবি দিবস। ১৯৭১ সালের সেই দিনে আমরা হারিয়েছি জাতির শ্রেষ্ঠ সন্তান। গভীর শ্রদ্ধা ও শোকের সঙ্গে স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সন্তানদের। এটি একটি দিবস নয় একটি জাতির চিন্তা, চেতনা, স্বাধীনতার আগামী পদক্ষেপ। শহীদ জননী জাহানার ইমামের অনেক দিনের সংগ্রাম বাস্তবে রূপ নিয়েছ এই বছর। তাই এই বছর শহীদ বুদ্ধিজীবী দিবস স্বাধীনতা স্বপক্ষের বাঙ্গালী কাছে আগামী প্রজন্মের কাছে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ। স্বাধীনতার অনেক বছর পরে রাষ্ট্রীয়ভাবে আমরা শহীদদের রক্তের ঋণ বিলম্বে হলেও শোধ করা শুরু করেছি। মহান মুক্তিযুদ্ধের সুদীর্ঘ সাড়ে চার দশক পর জাতি হাজারো বাঁধা পেরিয়ে ইতিহাসের খল নায়কদের বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে একটি জাতির ন্যায় বিচারের পথে আলোক মশাল জ্বালিয়েছে।শুধু মাত্র শহীদ সাংবাদিক বুদ্ধিজীবির পরিবার বিচার পায়নি। হৃদয়ের ভেতর জমাট বাঁধা পুরো বাঙ্গালী জাতি বিচার পেয়েছে। পবিত্র ধর্মের অপবিত্রকারী কিছু ইবলিশ. শয়তান ও নর পশুদের বিচারের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা হওয়ার পথও সুগম হয়েছে। যুগে যুগে এদের বিচার হয়নি বলে রাষ্ট্রযন্ত্র এদের প্রতিষ্ঠিত করেছে বলে এদেশে শহীদ হয়েছে বঙ্গবন্ধুর পুরো পরিবার, হত্যাকান্ডের শিকার হয়েছে জিয়াউর রহমানসহ হাজারো নেতাকর্মী। শুরু হয়েছিল বিচার না পাওয়ার সংস্কৃতি। জাতি আজ বিচার পাওয়ার স্বপ্ন দেখে। জাতি আজ আদালতের উপর বিশ্বাস ও আস্তা রাখতে পারে।

বুদ্ধিজীবি হত্যা আজো অব্যাহত আছে। তাতে কোন সন্দেহ নেই। সেই দিন ধর্মের দোহাই দিয়ে বাঙ্গালী জাতিকে বিভক্ত করতে চেয়েছিল কিন্তু পারেনি। আল-বদর, আল-শামস ইসলামের পবিত্র নামসমুহ ব্যবহার করে তারা ইসলাম ধর্মকে কত নিচে নামাতে তৎপর ছিল তা ভাষায় প্রকাশ করতেও লজ্জাবোধ হয়। ইসলাম শান্তি ও পবিত্রতার ধর্ম। সেই পবিত্র ধর্মকে অপবিত্র করে তারা যা করেছে তার পরিনতি আজ ইয়াজিদ,মীরজাফরের মতো গালিতে পরিনত হয়েছে।

ইতিহাস তাদের ক্ষমা করেনি। করবেও না। আজ যারা না বুঝে একটি কুচক্রী মহলের প্ররোচনায় পড়ে আজকের বুদ্ধিজীবিদের হত্যা করছে তাদের পরিনতিও তেমন হবে। সরকার কিংবা প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে এড়িয়ে চলুক কিন্তু মহান রবের দৃষ্টি থেকে তারা কখনো পালাতে পারবে না । কারণ আল্লাহ সঠিক বিচার করেন। সত্য সব সময় একটু পরে প্রমানিত হয়।
বাংলার মাটি পীর-মোর্শেদ, আওলিয়া ও অসংখ্য ভালো লোকের মাটি । এখানে অন্যায় করে কেউ পার পায়নি পাবেও না। বিএনপি-জামাত জোট সরকারের আমলে বাংলাদেশের আওলিয়াদের মাজারে মাজারে বোমা-বাজি কম হয়নি। বিন্তু তার বিচারও হয়েছে । তা যদি তারেক জিয়া বুঝতে না পারে তাহলে করার কিছু নেই।

পাকিস্তানের শুরু থেকে আজ পর্যন্ত জামাতের যত কর্মকান্ড সবটি দেশ বিরোধী আর মানুষ হত্যার নোংরা রাজনীতি। তা ১৯৭১ সালে আমাদের প্রবীনেরা দেখেছে। আর আমরা দেখেছি ২০১৪ সালে। রাজনীতির নামে গাছকাট, গরু পোড়ানো, হিন্দুদের উপর হামলা মিডিয়ার বদৌলতে বাংলাদেশের নতুন প্রজন্মসহ সারা বিশ্ব দেখেছে। ওরা পাকিস্তানের দালাল আর বাংলাদেশে থেকে বাংলাদেশের বাতাস নিয়ে বাংলাদেশে সকল কিছু করে বাংলাদেশের বিরোধীতা করে তারা সেই ১৯৭১ সালের পরাজিতদের প্রজন্ম। ইসলামের ভাষায় তারা মোনাফেক। ইতিহাস সাক্ষী মোনাফেক দিয়ে রাষ্ট্র সংরক্ষিত হয়না। রাষ্ট্র সার্বভৌমত্ব হারায়।

জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা এটি ইসলামের সেই ঘৃর্ণিত কুচরিত্রের অধিকারি ইয়াজিদের চরিত্র। একটু গভীরভাবে ভেবে দেখলে আর ইসলামের ইতিহাস পড়ে থাকলে তারই প্রতিচ্ছবি ভেসে উঠবে তাতে কোন সন্দেহ নেই। তাই নতুন প্রজন্মদের অনুরোধ করবো কারবালার ইতিহাসটি পড়–ন।

সারা বিশ্বে প্রতিটি দেশের মুক্তির স্বাদ আলাদা। তাই বিশ্বের সকল দেশে স্বাধীনতার রজতজয়ন্তি পালন করে। সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, ইউএই, মিশর, সিরিয়া, লিবিয়া, লেবানন, পাকিস্তান, ভারতসহ প্রতিটি রাষ্ট্র তাদের নিজস্ব সংস্কৃতির বলয়ে স্বাধীনতা রজতজয়ন্তি পালন করে।

অথচ বাঙ্গালী জাতি স্বাধীনতার রজতজয়ন্তি পালন করলে যত দোষ। ইসলামের নানা অপব্যাখ্যা শুরু হয়ে যায়। বাঙ্গালী জাতি ধার্মিক,মানবিক ও মহান রবের প্রতি পূর্ণ বিশ্বাস ও আস্থা আছে বলে সেই সুযোগটি নেয় একটি কুচক্রী মহল। কিস্তু তারা জানেনা ফাঁনোস বেশি জ্বলে উঠলেও বেশিক্ষণ ঠিকে থাকেনা। কারণ তার সত্যের শিকড় নেই। তাই ইসলামের নাম ব্যবহার করে আল-বদর, আল-শামস দল গঠন করলেও মিথ্যার কারণে বেশি দিন ঠিকেনি। ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ হয়েছে সেই বাহিনী ও তাদের কর্মকান্ড।

এক সাগর রক্তের বিনিময়ে মুক্তিযুদ্ধে বিজয় যখন অত্যাসন্ন, তখনই এই ঘৃণ্য ঘাতকরা যেভাবে নবীন রাষ্ট্রটিকে বুদ্ধিবৃত্তিকভাবে পঙ্গু করার চক্রান্তে মেতেছিল । এখন যে বিচার হচ্ছে অপরাধের তুলনায় শাস্তি কম বলে মনেহয়। এদের খুনের বিচারের সাথে পবিত্র ইসলাম ধর্মের পবিত্র নামসমুহ ব্যবহার করে অপবিত্র কাজ করারও বিচার হওয়া উচিৎ। তাহলে ভবিষ্যতে আর কেউ ইসলামের পবিত্র নাম ব্যবহার করে অপবিত্র কাজ করতে সাহস পাবেনা। এরা কেবল ঠান্ডা মাথার খুনিই নয়, সভ্যতার শত্রু, মানবতার শত্রু, ইসলামের শত্রু। প্রতিটি দেশের বুদ্ধিজীবিরা তাদের দেশের সম্পদ। আর সেই কারণে বুদ্ধিজীবিদের লালন-পালন করা হয়। আমাদের প্রিয় নবীজি কবি সাহিত্যিকদের আলাদাভাবে মুল্যায়ন করতেন। যাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে বুদ্ধিজীবিরা ধর্ম নামে না। এটা ভুল। বুদ্ধিজীবিরা ধর্ম ও আল্লাহকে বিজ্ঞানের মতো পরিস্কার করে ভালোবাসে। ধর্মকে তারা গবেষণা করে ধর্মের মুল রস গ্রহন করে। জ্ঞানের রাজ্যে প্রবেশ করেন। ইসলাম ধর্মে কুসংস্কারের কোন জায়গা নেই। ইসলাম ধর্মে জ্ঞানীর কদর অনেক বেশি। কেন আপনি মানুষ হত্যা করে আশরাফুল মাখলুকাত থেকে আপনার নামটি ইবলিশের খাতায় লিপিবদ্ধ করবেন ?

স্বদেশ প্রেম ঈমানের অঙ্গ। একটি দেশের স্বাধীনতা ও মানবাধিকার সংরক্ষণ ও প্রতিষ্ঠার জন্য বুদ্ধিজীবিরা লিখেছেন স্বাধীনতার পক্ষে, পাকিস্তানিদের শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে। মুক্তিযোদ্ধাদের আশ্রয় ও সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছেন। শিক্ষা, লেখনী, চিন্তা, শিল্প-সংস্কৃতি দিয়ে তারা কেবল বাঙালি জাতিকে স্বাধীনতার জন্য প্রস্তুত করেননি, স্বদেশ ও স্বজাতির আত্মপরিচয় বিনির্মাণ করেননি; পাকিস্তান আমলজুড়ে গণতন্ত্রের জন্য, সেনা ও স্বৈরাচারী শাসনের নাগপাশ ছিঁড়ে ফেলার জন্যও আজীবন প্রচেষ্টা চালিয়েছেন। তাদের অক্লান্ত চেষ্টায় বাংলাদেশকে পৌঁছে দিয়েছিলেন স্বাধীনতার দ্বারপ্রান্তে। নিশ্চিত পরাজয় জেনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় নিকৃষ্ট দোসররা স্বাধীনতার পক্ষের লেখক-সাহিত্যিক-সাংবাদিক-চলচ্চিত্রকার-বুদ্ধিজীবীদের ধরে নির্যাতন কেন্দ্রে নিয়ে আসা হয়েছিল ১৪ ডিসেম্বরের আগেই। তাদের নির্বিচারে হত্যা করে।
স্বাধীন-সার্বভৌম বাংলাদেশেও তাদের হত্যার বিচারের বাণী বহুদিন নিভৃতে কেঁদে ফিরেছে। আজ ক্ষুদ্র হলেও নিজের জীবন বাজি রেখে শেখ হাসিনার সরকার তাদের বিচারের মুখোমুখি করেছে। আজ বিচারহীণতার অন্ধকারের অবসানের দিকে বাংলাদেশ। কোরানের কথা দেশের জন্য যারা প্রাণ দিবে তারাই শহীদ। আজ বাঙ্গালী জাতির শহীদ বুদ্ধিজীবী দিবস। এই দিবসে আমাদের প্রত্যাশা, সব যুদ্ধাপরাধীর বিচার সুষ্ঠুভাবে সম্পন্ন হউক। কলঙ্কমুক্ত হউক জাতি। সংস্কৃতি, চিন্তাচর্চা, মননশীলতা, আর স্বাধীনতার পতাকা হাতে এগিয়ে যাবে বাংলাদেশ বিশ্বের প্রতিটি কোণায় কোণায়।





উপ সম্পাদকীয় এর আরও খবর

বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ
স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে :  বহ্নিশিখা জামালী স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে : বহ্নিশিখা জামালী
গৌতম বুদ্ধের প্রধান  তিনটি ঘটনাকে বুদ্ধ পূণিমা অভিহিত করা হয় গৌতম বুদ্ধের প্রধান তিনটি ঘটনাকে বুদ্ধ পূণিমা অভিহিত করা হয়
বাঙ্গালির জীবনে বাংলা নববর্ষ ও কিছুকথা বাঙ্গালির জীবনে বাংলা নববর্ষ ও কিছুকথা
পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না
আজ ঐতিহাসিক পাকুয়াখালী গণহত্যা দিবস আজ ঐতিহাসিক পাকুয়াখালী গণহত্যা দিবস

আর্কাইভ