বৃহস্পতিবার ● ১৯ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে আবাসিক হোটেলের ড্রামের ভেতর তরুণীর লাশ
গাজীপুরে আবাসিক হোটেলের ড্রামের ভেতর তরুণীর লাশ
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৬ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.১১মি.) গাজীপুর সদরের হোতাপাড়া এলাকার একটি আবাসিক হোটেলের ড্রামের ভেতর থেকে এক তরুণীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ ১৯ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে হোতাপাড়া এলাকার বৈশাখী আবাসিক হোটেল থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত তরুণীর নাম-পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ২৮ বছর। পরনে হলুদ রঙের সালোয়ার এবং কালো বোরকা রয়েছে।
জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রফিকুল ইসলাম জানান, ওই আবাসিক হোটেল থেকে আসা দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা পুলিশ ফাঁড়িতে খবর দেয়।
পরে হোটেলের একটি কক্ষের পেছনের ঘর থেকে প্লাস্টিকের ড্রামে ভরা ওই তরুণীর লাশ পাওয়া যায়। লাশের অধিকাংশই পচে গলে গেছে।
এসআই রফিকুল ইসলাম আরও জানান, ওই হোটেলটি বেশ কিছু দিন ধরে বন্ধ ছিল। হোটেল সংশ্লিষ্টরা পলাতক রয়েছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।





পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩