শুক্রবার ● ২০ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » ঢাকা » আর কোন রাজিবকে যেন হারাতে না হয় হাত অথবা জীবন : সেভ দ্য রোড
আর কোন রাজিবকে যেন হারাতে না হয় হাত অথবা জীবন : সেভ দ্য রোড
ঢাকা প্রতিনিধি :: (৭ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৫৫মি.) সড়ক অব্যবস্থাপনা, দূর্ভোগময়-অচল সড়কপথ আর একের পর এক মৃত্যু মিছিল বন্ধের দাবীতে সেভ দ্য রোডের সমাবেশে বক্তারা বলেছেন, সরকারকে গুরুত্বের সাথে আকাশ-সড়ক-নৌ ও রেল পথ দূর্ঘটনা বন্ধে ভূমিকা রাখতে হবে; যাতে করে আর কোন রাজিবকে যেন হারাতে না হয় হাত অথবা জীবন। একই সাথে মালিক-শ্রমিক-যাত্রির সমন্বয় প্রয়োজন নিরাপদ পথ বাস্তবায়নের জন্য। আজ ২০ এপ্রিল সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সেভ দ্য রোডের প্রতিষ্ঠাতা ও ভাইস চেয়ারম্যান মোমিন মেহেদী।
মহাসচিব শান্তা ফারজানার লিখিত বক্তব্যের পর সংহতি প্রকাশ করেন সেভ দ্য রোডের উপদেষ্টা সাংবাদিক মহিউদ্দিন আকবর, ভাইস চেয়ারম্যান চঞ্চল মেহমুদ কাশেম, যুগ্ম মহাসচিব ডা. নূরজাহান নীরা, মনির জামান, সাংগঠনিক সম্পাদক হাসিবুল হক পুনম, গাজীপুর জেলার আহবায়ক সুবোধ শাস্ত্রি, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন সাঈদী, নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক চাঁদ আহমেদ জীবন, হবিগঞ্জ জেলা আহবায়ক খোরশেদ আলম, যুগ্ম আহবায়ক সোহাগ সিদ্দিকী, বগুড়া জেলা আহবায়ক এস এম সুলতান, পটুয়াখালী জেলা আহবায়ক মামুন বাবুল ও যুগ্ম আহবায়ক হরিদাস সরকার প্রমুখ।





উচ্ছেদকৃত হকারদের জীবিকার বিকল্প ব্যবস্থা করুন
রাজনৈতিক দল ও জনগণকে সাথে নিয়ে বিপজ্জনক বাণিজ্য চুক্তি বাতিলের উদ্যোগ নিতে হবে
গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী
বিক্রয়স্থলে তামাকপণ্য প্রদর্শন নিষিদ্ধের ধারা বহাল রাখার আহ্বান
বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি
মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে