শিরোনাম:
●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
রাঙামাটি, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২১ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » ইউপিডিএফের হুমকিতে নারী ও শিশুসহ শতশত মানুষ বাড়ি ছাড়া
প্রথম পাতা » খাগড়াছড়ি » ইউপিডিএফের হুমকিতে নারী ও শিশুসহ শতশত মানুষ বাড়ি ছাড়া
শনিবার ● ২১ এপ্রিল ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইউপিডিএফের হুমকিতে নারী ও শিশুসহ শতশত মানুষ বাড়ি ছাড়া

---খাগড়াছড়ি প্রতিনিধি :: (৮ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সকাল ১০.৩০মি.) আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খাগড়াছড়ি ও রাঙামাটির বিভিন্ন ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের নির্যাতন, হামলা ও হুমকিতে জেএসএস (এমএন লারমা) গ্রুপের নেতকর্মী-সমর্থক,নারী ও শিশুসহ শতশত মানুষ বাড়ি ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে।

জানাযায়, ৫২ পরিবারের ১৩৩ জনকে বাড়ি-ঘর ছেড়ে বাঘাইছড়ি সদরে আশ্রয় নিয়েছে বলে জানাগেছে। আশ্রিতরা জেলার বাঘাইছড়ি উপজেলায় বাসিন্দা। এদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী, শিশু ও বৃদ্ধ রয়েছে। সন্ত্রাসীরা শুধু নিপীড়ন ও নির্যাতন করে ক্ষান্ত হয়নি, কেড়ে নিয়েছে মোবাইল ফোন ও টাকা পয়সা। পালিয়ে আসা উদ্বাস্ত পরিবারের সদস্যরা সন্ত্রাসী হামলা থেকে রক্ষার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেছে। গতকাল শুক্রবার (২০এপ্রিল) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে পালিয়ে আসা লোকজন জীবঙ্গছড়া কমিউনিটি সেন্টার এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন।

বাঘাইছড়ির বিভিন্ন ইউনিয়ন থেকে মোট ৫২ পরিবারের ১৩৩ জন সদস্য ভিটেছাড়া হয়ে মারিস্যাতে আশ্রয় নিয়েছেন উল্লেখ করে জেএসএস (এমএন লারমা) পন্থী বাঘাইছড়ি থানা কমিটির সভাপতি সুরেশ কান্তি চাকমা বলেন, ৩৬ পরিবার জীবঙ্গতলী কমিউনিটি সেন্টারে আশ্রয় নিয়েছে। বাকিরা আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে। ইউপিডিএফের প্রাণনাশের হুমকির মুখে তিনি এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন উল্লেখ করে তিনি আরো বলেন, ভিটেমাটি ছাড়া জনগণ এখানে এসে মানবেতর জীবনযাপন করছেন। যারা আত্মীয়স্বজনদের বাড়িতে আছেন, দরিদ্র আত্মীয়রা দীর্ঘদিন তাদের ভরণপোষণ করতে পারছে না। যারা কমিউনিটি সেন্টারে আছেন তারা স্থানীয়দের সাহায্য সহযোগিতার কোনো মতে টিকে আছেন। বেশী সমস্যা হচ্ছে, নারী, শিশু ও বৃদ্ধদের, শিক্ষার্থীদের শিক্ষাজীবন হুমকির মুখে। তিনি অতিশীঘ্র এই অবস্থার নিরসনে প্রশাসনের সহায়তা চান।

এছাড়াও আরো জানা গেছে, পিসিজেএসএস সমর্থন করায় খাগড়াছড়ির মহালছড়ি, লক্ষ্মীছড়ি, মাটিরাঙা, গুইমারা ও রাঙামাটির নানিয়ারচর উপজেলার ২৫টির বেশী গ্রামের ৪৪ পরিবারকে বেধে দেয়া সময়ের মধ্যে ঘরবাড়ি ছাড়তে বাধ্য করা হয়। প্রাণনাশের ভয়ে গত ১৫ এপ্রিল পরিবার পরিজন নিয়ে উদ্বাস্তুর খাতায় নাম লিখাতে হয়েছে অনেককে।

দুপুরে উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় উদ্বাস্তু পরিবারের সদস্যদের মাঝে ত্রাণ ও মশারী বিতরণ করা হয়েছে।
ত্রাণ নিতে আসা আদর্শী তালুকদার বলেন, নিজেদের ঘর বাড়ি রেখে এখন পরিত্যক্ত ভবনের একটি কক্ষে গাদাগাদি করে থাকতে হচ্ছে। বিশুদ্ধ খাবার পানি ও খাবারের সঙ্কটের পাশাপাশি গরমে অতিষ্ট হয়ে শিশুরা অসুস্থ হয়ে পড়ছে। সুনয়ন চাকমা নামে আরেকজন বলেন, জেএসএস সমর্থিত যুব সমিতির সাথে কাজ করায় আমাকে ও পরিবারের সদস্যদের জোর করে বাড়ি থেকে বের করে দিয়েছে ইউপিডিএফর সশস্ত্র সন্ত্রাসীরা। এখন এলাকায় গেলে প্রাণনাশের ভয় আছে।

ইউপিডিএফ এই অভিযোগ অস্বিকার করেছে।

প্রসঙ্গত, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের আঞ্চলিক সংগঠনগুলো চলতি মাসের শুরু থেকে সংঘর্ষে জড়িয়ে পড়েছে। একজন সমাজকর্মীসহ ৬ জনের প্রাণ গিয়েছে পাহাড়ের সন্ত্রাসীদের হাতে।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)