রবিবার ● ২২ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে ধানক্ষেতে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার
খাগড়াছড়িতে ধানক্ষেতে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার
খাগড়াছড়ি প্রতিনিধি :: (১০ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫৭মি.) খাগড়াছড়ি জেলার গুইমারায় নিখোঁজের তিন দিন পর ধানক্ষেত থেকে আনোয়ার হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার সকালে গুইমারা টিলার আমান উল্লাহর ধানক্ষেতে তার লাশ পাওয়া যায়। নিহত আনোয়ার হোসেন একই এলাকার মৃত এছাক মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, আনোয়ার হোসেন গুইমারা ডাক্তারটিলায় চাচাতো ভাই আমানউল্লাহর বাড়িতে থেকে কৃষিকাজ করতেন। গত ১৯ এপ্রিল থেকে আনোয়ার হোসেন নিখোঁজ ছিলেন। আজ সকালে আমান উল্লাহর ধানক্ষেতে লাশ পাওয়া যায়।
গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গিয়াস উদ্দিন জানান, সকাল সাড়ে ৮ টায় ধানক্ষেত থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।





দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের