শিরোনাম:
●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটি, রবিবার, ২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৯ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » জনদুর্ভোগ » আক্কেলপুরে স্টেশনের চেয়ে ট্রেন দীর্ঘ : ঝুঁকি নিয়ে যাত্রীদের ওঠা-নামা
প্রথম পাতা » জনদুর্ভোগ » আক্কেলপুরে স্টেশনের চেয়ে ট্রেন দীর্ঘ : ঝুঁকি নিয়ে যাত্রীদের ওঠা-নামা
রবিবার ● ২৯ এপ্রিল ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আক্কেলপুরে স্টেশনের চেয়ে ট্রেন দীর্ঘ : ঝুঁকি নিয়ে যাত্রীদের ওঠা-নামা

---আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি :: (১৬ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৩.৩৭মি.) জয়পুরহাটের আক্কেলপুরে রেলস্টেশনের চেয়ে ট্রেন অতিরিক্ত বড় হওয়ায় যাত্রীদের ঝুঁকি নিয়ে ওঠা নামা করতে হিমশিম হতে হচ্ছে। তারপরেও রয়েছে স্টেশনের নানা সমস্যা। বর্তমানে আন্তঃনগর ট্রেনগুলোর ১৪টি কোচ রয়েছে। আক্কেলপুর রেলওয়ে স্টেশনের সেডের মধ্যে আটটি কোচ (বগি) থাকে। বাকি চারটি কোচ স্টেশনের বাইরে এসে দাঁড়ায়। ফলে চারটি কোচের যাত্রীদের নিচ থেকে ঝুঁকি নিয়ে ওঠা নামা করতে হয়। অনেক সময় মালামালসহ ট্রেনে উঠতে বা নামতে গিয়ে দুর্ঘটনার স্বীকার হতে হয়।
আক্কেলপুর স্টেশনের সহকারী মাস্টার হাসিবুল হাসান বলেন, স্টেশন বৃদ্ধি হওয়া অত্যন্ত জরুরি। প্লাটফরমের বাইরের কোচের যাত্রীদের ওঠা নামা করা কষ্টকর। প্লাটফরমটি বৃদ্ধি হওয়ার প্রক্রিয়া হয়েছিল। তবে অজ্ঞাত কারণে বন্ধ হয়েছে। তিনি আরো বলেন, স্টেশনের আয় বেড়েছে তবে সমস্যা রয়েছে অনেক। সমাধানের ব্যবস্থা হওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন। যাত্রী ছাউনি সীমিত পরিমাণ রয়েছে। সীমিত ছাউনির মধ্যে সংকুলান হয় না। অনেক সময় যাত্রীদের রোদ কিংবা বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়। নিরাপত্তার যথেষ্ট অভাব রয়েছে। অর্ধেক বাউন্ডারী প্রাচীর রয়েছে। বাকি অর্ধেক না থাকায় প্রায় আইন শৃঙ্খলার অবনতি হয়ে থাকে। সহকারী স্টেশন মাস্টার জানান, সপ্তাহে ৩/৪ দিনই পকেট মারার অভিযোগ পেয়ে থাকি। স্টেশনে পুলিশ ফাঁড়ির প্রয়োজন।
স্টেশনের মেইনটান্স ম্যান আবুল কাশেম বলেন, আমাদের কোয়ার্টার না থাকায় বাহিরে থাকতে হয়। কোয়ার্টারগুলো সাধারণ মানুষ দখল করেছে। ফলে রেলওয়ে সরকারি রাজস্ব পাচ্ছে না। কোয়ার্টারগুলো রেলওয়ের কর্মকর্তা কিংবা কোন কর্মচারী ব্যবহার করে না। শুধু একজন পয়েন্টস ম্যান কোয়ার্টার ব্যবহার করেন। খুলনাগামী সীমান্ত ট্রেনের পোড়াদহ, ইশ্বরদী, যশোর ও ভেড়ামারা স্টেশনের কোন আসন নেই। ফলে যাত্রীদের দাঁড়িয়ে থেকে যেতে হয়। ঢাকাগামী আন্তঃনগর একতা, নীলসাগর, দ্রতযান এক্সপ্রেস ট্রেনের আসন সংখ্যা সীমিত থাকায় যাত্রীগণ প্রায় সময় হয়রানির স্বীকার হয়ে থাকেন। অপরদিকে স্টেশন কর্তৃপক্ষের সহযোগিতায় এক শ্রেণির দালাল ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের টিকিট আগেই ক্রয় করে কালো বাজারে উচ্চমূল্যে বিক্রির অভিযোগ ও রয়েছে। স্টেশনের সামনে দোকান পাট নির্মাণ করার ফলে ভ্যান, অটোরস্ট্যান্ড সংকুচিত হওয়াই দুর্ভোগ সৃষ্টি হয়ে থাকে।





জনদুর্ভোগ এর আরও খবর

নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে
দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে
রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা
ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ
পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ
রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ  ফাঁদ ! রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ !
আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ
জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ
কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ
আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)