শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৯ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে গাজীপুরের পুলিশ সুপার হারুনের প্রত্যাহার দাবি বিএনপি’র
প্রথম পাতা » গাজিপুর » নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে গাজীপুরের পুলিশ সুপার হারুনের প্রত্যাহার দাবি বিএনপি’র
রবিবার ● ২৯ এপ্রিল ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে গাজীপুরের পুলিশ সুপার হারুনের প্রত্যাহার দাবি বিএনপি’র

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৬ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.২৮মি.) সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন-অর-রশিদের প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি।

২০ দলীয় জোটের প্রধান নির্বাচনী অফিস টঙ্গী থানা বিএনপি কার্যালয়ে আজ ২৯ এপ্রিল রবিবার সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবী জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও গাজীপুর সিটি নির্বাচনের প্রধান সমন্বয়ক ডঃ খন্দকার মোশারফ হোসেন।

পুলিশ সুপার জনাব হারুনের প্রত্যাহারের দাবি জানিয়ে রিটার্নিং অফিসারের কাছে লিখিত আবেদনও করা হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান।

সংবাদ সম্মেলনে ধানের শীষ প্রতীকে ২০ দলীয় জোট মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার, বিএনপির যুগ্ন মহাসচিব ও নরসিংদীর সাবেক এমপি খায়রুল কবির খোকন, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, কেন্দ্রীয় নেতা ডাঃ মাজহারুল আলম, গাজীপুর জেলা বিএনপির সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ও গাজীপুর সিটি কর্পোরেশনে বিলুপ্ত কাশিমপুর ইউপি চেয়ারম্যান শওকত হোসেন সরকার, টঙ্গী থানা বিএনপি সেক্রেটারী মাহাবুবুল আলম শুকুর, ছাত্র নেতা প্রফেসর বসির উদ্দিন প্রমুখ বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।---

খন্দকার মোশারফ হোসেন অভিযোগ করে বলেন, মহানগর জামায়াত আমির অধ্যক্ষ এস.এম সানাউল্লাহ নিজের প্রার্থীতা প্রত্যাহার করে বিএনপির প্রার্থী মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকারকে সমর্থন দেয়ায় সানাউল্লাহসহ জামায়াতের ৪৫ নেতাকর্মীকে অন্যায়ভাবে পুলিশ গ্রেফতার করেছে। তিনি অবিলম্বে তাদের মুক্তি দিয়ে নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিতের দাবি জানান।

তিনি আরো বলেন, শারীরিক অসুস্থতা ও নির্বাচনী আচরণবিধির কারণে মেয়র অধ্যাপক এম.এ মান্নান নির্বাচনী প্রচারণায় অংশ নিতে না পারলেও তার নির্দেশে আত্মীয় স্বজন ও নেতা-কর্মীরা ধানের শীষের পক্ষে নির্বাচনী মাঠে রয়েছেন। অথচ ‘জাহাঙ্গীরের পক্ষে আজমত, হাসানের পক্ষে মাঠে নেই মান্নান’ সংবাদ মাধ্যমে এ ধরণের উদ্দেশ্যমূলক প্রচারণা চালানো হচ্ছে। তিনি বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর নির্ভর করবে গাজীপুর সিটি নির্বাচন নিরপেক্ষ হবে কিনা?

জনাব মোশারফ হোসেন আরো বলেন, এই সরকার জণগনের সরকার নয়, ভোট ডাকাতির সরকার। জনগনের ভোট ছিনতাই করে এই সরকার টিকে আছে। গাজীপুর সিটিতেও ভোট ডাকাতির আয়োজন চলছে। ইতিমধ্যে প্রধান নির্বাচন কমিশনারের কাছে আমরা গাজীপরের বিতর্কিত এসপির প্রত্যাহার চেয়েছি। এসপি ২০ দলীয় প্রার্থীর নির্বাচনী প্রচারণায় আতংক সৃষ্টি করছে। প্রশাসন নিরপেক্ষ না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। গাজীপুরের এসপি একটি দলের পক্ষপাতিত্ব করছে। আমরা নিরপেক্ষ প্রশাসন চাই।





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)